1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

টেকনাফে পাহাড় থেকে অপহৃত নারী-পুরুষসহ উদ্ধার- অস্ত্রসহ-৩ পাচারকারী গ্রেফতার

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
  • ১৩০ বার পঠিত

গ্রামবাংলা নিউজ:

কক্সবাজারের টেকনাফ বাহারছড়ার মারিশবনিয়া গহীন পাহাড়ী এলাকায় বাংলাদেশ কোস্ট গার্ডের সদস্যরা চিরুনি অভিযান চালিয়ে দেশীয় আগ্নেয়াস্ত্রসহ ৩ জন পাচারকারীকে গ্রেফতার, অপহৃত নারী-পুরুষ ও শিশু সহ ৭ জনকে উদ্ধার করা হয়।

এ বিষয়ে সোমবার (৮ ডিসেম্বর) সকাল সাড়ে ১১ টার দিকে টেকনাফ কেরুনতলী কোস্ট গার্ড সদর দপ্তরে সংবাদ সম্মেলন করে এ তথ্য নিশ্চিত করেন বাংলাদেশ কোস্ট গার্ডের স্টেশন কমান্ডার ।

কোস্ট গার্ড জানান, প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ৭ ডিসেম্বর (রোববার) সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত কোস্টগার্ড স্টেশন টেকনাফ ও আউটপোস্ট বাহারছড়ার সদস্যরা গহিন পাহাড়ী এলাকা মারিশবুনিয়া একটি চিরুনি অভিযান চালানো হয়।

এসযময় পাচারকারীদের গোপন আস্তানা থেকে পাচারের জন্য আটকে রাখা নারী-পুরুষ ও শিশুসহ ৭ জন ভিকটিমকে উদ্ধার করে।

একই সময় ৩ জন মানবপাচারকারীকে গ্রেফতার করতে সক্ষম হয়, এর পর পাচারকারীদের দেওয়া তথ্যমতে তাদের গোপন আস্তানা থেকে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।

উদ্ধারকারীদের জিজ্ঞাসাবাদে জানা যায়, কয়েকটি সংঘবদ্ধ পাচারকারী চক্র বিদেশে উন্নত জীবনযাপনের স্বপ্ন, উচ্চ বেতনের চাকরি এবং অল্প খরচে বিদেশ যাত্রার প্রলোভন দেখিয়ে টেকনাফসহ দেশের বিভিন্ন এলাকা থেকে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের মালয়েশিয়ায়, ইন্দোনেশিয়ায় ও থাইল্যান্ড গমনের জন্য উদ্বুদ্ধ করে সাগর পথে পাচারের পরিকল্পনা করছিল।

এছাড়াও দেশের বিভিন্ন স্থান থেকে পাচারের উদ্দেশ্যে নিয়ে আসা ভুক্তভোগীদের ভয়-ভীতি প্রদর্শন এবং তাদের আটকে রেখে নির্যাতনের মাধ্যমে মুক্তিপণ আদায় করার চেষ্টা করছিল।

টেকনাফ স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট সালাহউদ্দিন তানভীর তিনি আরও জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথা আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। মানবপাচার রোধে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান কোস্টগার্ডের এই কর্মকর্তা।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর