1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

টিসিবি’র পণ্য তালিকায় যুক্ত হচ্ছে নতুন পাঁচ পণ্য

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৮৩ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

আগামী নভেম্বর মাস থেকে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য তালিকায় নতুন পাঁচটি পণ্য যুক্ত হতে যাচ্ছে। এই পণ্যগুলোর মধ্যে রয়েছে: চা, লবণ, ডিটারজেন্ট এবং দুই ধরনের সাবান।

সোমবার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে টিসিবি’র উপকারভোগী নির্বাচন ও সক্রিয়করণ বিষয়ক এক সভায় বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন এই তথ্য জানান।

বাণিজ্য উপদেষ্টা বলেন, সরকার টিসিবি’র কার্যক্রম পরিচালনায় প্রায় পাঁচ হাজার কোটি টাকা ভর্তুকি দিয়ে থাকে, যা বাজারের চাহিদা ও সরবরাহে সমতা সৃষ্টি করে। নতুন পাঁচটি পণ্য যুক্ত হলে দরিদ্র মানুষকে আরেকটু স্বস্তি দেবে এবং একইসঙ্গে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ভূমিকা রাখবে।

তিনি আরও জানান, টিসিবি’র কার্যক্রম গতিশীল করতে সরকার প্রচেষ্টা অব্যাহত রেখেছে। এক কোটি উপকারভোগী সঠিকভাবে নির্বাচন ও দরিদ্র মানুষ যাতে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর বাইরে না থাকে, তা নিশ্চিত করতে দায়িত্বশীল কর্মকর্তাদের উদ্যোগী হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।

বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেন, প্রকৃত উপকারভোগীর কাছে টিসিবি’র স্মার্ট ফ্যামিলি কার্ড পৌঁছানোই তাঁর প্রত্যাশা। কার্ড দেওয়ার ক্ষেত্রে উপকারভোগীর একমাত্র পরিচয় হওয়া উচিত—সে দরিদ্র ও অসহায় মানুষ, সরকারের সহযোগিতা তার প্রাপ্য।

তিনি আগামী এক মাসের মধ্যে সিটি কর্পোরেশনসহ সারাদেশে উপকারভোগী নির্বাচন ও কার্ড সক্রিয়করণে দৃশ্যমান অগ্রগতি নিশ্চিত করার আহ্বান জানান।

বাণিজ্য সচিব মাহবুবুর রহমান বলেন, সঠিক উপকারভোগী নির্বাচনে শনাক্তকরণ একটি মূল সমস্যা হিসেবে সামনে আসছে। সমস্যা চিহ্নিত হওয়ায় দ্রুতই কাজটি সম্পন্ন হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সভায় টিসিবি’র স্মার্ট ফ্যামিলি কার্ডের সর্বশেষ তথ্যও জানানো হয়:
মোট সক্রিয় কার্ডের সংখ্যা: ৬০ লাখ ৩৪ হাজার ৩১৬টি
সক্রিয়করণ অপেক্ষমাণ কার্ডের সংখ্যা: ৩ লাখ ৩৯ হাজার ৪৫৪টি

সভায় ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি কর্পোরেশন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন, গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক এবং ঢাকার পার্শ্ববর্তী জেলাসমূহের অতিরিক্ত জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসাররা অংশ নেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর