1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

জুলাই সনদের আইনিভিত্তি ও পিআর পদ্ধতিতে নির্বাচন সহ ৫ দফা দাবিতে বাগমারায় জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫৮ বার পঠিত

 

গ্রামবাংলা নিউজ:

সারাদেশের ন্যায় রাজশাহীর বাগমারায় জুলাই সনদের আইনিভিত্তি ও পিআর পদ্ধতিতে নির্বাচন সহ ৫ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী বাগমারা উপজেলা শাখার আয়োজনে ভবানীগঞ্জ শিল্পকলা একাডেমিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমির মাস্টার কামরুজ্জামান হারুন।
বিক্ষোভ সমাবেশে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী উপজেলা জামায়াতের নায়েবে আমির ডাক্তার আব্দুল বারী।

উপজেলা জামায়াতের সেক্রেটারী সহকারী অধ্যাপক অহিদুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজশাহী জেলা জামায়াতের শূরা ও কর্মপরিষদ সদস্য মাস্টার আব্দুল আহাদ কবিরাজ। বিক্ষোভ সমাবেশে উপজেলা জামায়াত ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিক্ষোভ সমাবেশ শেষে গোডাউন মোড় থেকে উপজেলা সদরের প্রধান প্রধান রাস্তায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। উক্ত মিছিলে উপজেলার বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার নেতাকর্মী অংশগ্রহণ করে।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে, ১. জুলাই সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করা। ২. আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা। ৩. অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সকলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা। ৪. ফ্যাসিস্ট সরকারের সকল জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা। ৫. স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর