1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

জুলাই বিপ্লব

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : বুধবার, ২ জুলাই, ২০২৫
  • ৩৭১ বার পঠিত

 

জুলাই বিপ্লব

                শ‌ফিক শাহ‌রিয়ার

আবু সাঈদের বুক সাহ‌সের তীর,
সেই তী‌রে জয় আনে স্বদে‌শের বীর।
সবখানে প্র‌তিবাদ আর প্র‌তি‌রোধ,
সময়ের দা‌বি আজ ঘোর প্র‌তি‌শোধ।

প্র‌তি‌শে‌াধ থে‌কে জ্ব‌লে আগুনের রে‌শ,
আগুনের ফুলকি‌তে জা‌গে এই দেশ।
ছেলেদের দা‌বি ‌ছিল সব মে‌নে নিক,
বি‌রোধীরা মতলবে খোঁ‌জে ভিন ‌দিক।

এভা‌বেই চলে যায় কত রাতদিন,
কত খ‌ুন কত লাশ বুকচাপা ঋণ!
ভাবলেই দু‌টি চোখ শ্রাব‌ণের মেঘ,
অ‌বিরাম বে‌ড়ে যায় রক্তের বেগ।

জুলু‌মের দিন শে‌ষে বিজ‌য়ের গান,
আজীবন রেখে যাব স্বদেশের মান।
পার‌বে না কে‌ড়ে নি‌তে এই মা‌টি দেশ,
র‌াখব যে প‌রিপা‌টি এই প‌রি‌বেশ।

এ‌সো ভাই দেশ গ‌ড়ি একতার ঢেউ,
ফেরা‌তে যে পার‌বে না আমা‌দের কেউ।
ভেদা‌ভেদ সব ভু‌লে মিল‌নের সুর,
সেই পথ খুব কা‌ছে নেই বে‌শি দূর।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর