1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

জীবন যুদ্ধে অপরাজেয় ফাহিমা: ডাব বিক্রি করে সচল রাখছেন সংসারের চাকা

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৩২ বার পঠিত


রিমন মাহমুদ:

রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার ফাহিমা বেগম এখন জীবন সংগ্রামের এক অনন্য দৃষ্টান্ত। অভাবের তাড়নায় দমে না গিয়ে তিনি নিজেই সংসারের হাল ধরেছেন। বর্তমানে তিনি বাগমারা উপজেলার ভবানীগঞ্জ বাজারে ডাব বিক্রি করে জীবিকা নির্বাহ করছেন। জানা গেছে, ফাহিমা বেগমের মূল বাড়ি পুঠিয়ায় হলেও কাজের সুবিধার্থে তিনি ভবানীগঞ্জ বাজারের পাশেই একটি ভাড়া বাসায় বসবাস করেন। সংসারে উপার্জনের মতো কেউ না থাকায় তিনি ডাব বিক্রির পেশাকে বেছে নিয়েছেন। প্রতিদিন ভোরে তিনি স্থানীয় মহাজনদের কাছ থেকে ডাব সংগ্রহ করেন এবং সামান্য লাভে তা বাজারে খুচরা বিক্রি করেন। এখান থেকে অর্জিত লভ্যাংশ দিয়েই তিনি কোনোমতে তার সংসার চালিয়ে যাচ্ছেন। ফাহিমা বেগম জানান, এই পেশা থেকে যে সামান্য আয় হয়, তা দিয়েই তার দিনকাল চলে। কষ্টের মাঝেও কারো কাছে হাত না পেতে নিজের শ্রমে বেঁচে থাকার তৃপ্তি খুঁজে পাচ্ছেন তিনি। প্রায় তিন বছর যাবত  সততার সাথে এই ব্যবসা চালিয়ে আসছেন ফাহিমা। স্থানীয় ক্রেতা ও সাধারণ মানুষ তার এই পরিশ্রমী মানসিকতা এবং সাহসের প্রশংসা করেছেন। তার এই জীবন সংগ্রাম অনেক অভাবী মানুষের জন্য এক অনন্য অনুপ্রেরণা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর