1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

জমিতে শ্রম দিতে রাজি না হওয়ায় শ্রমিকসহ ২জনকে পিটিয়ে আহত

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : বুধবার, ৭ মে, ২০২৫
  • ২১৫ বার পঠিত

 

নিজস্ব  সংবাদ দাতা:

নড়াইলের নড়াগাতি থানার পহরডাঙ্গা ইউনিয়নের পাখিমারা গ্রামে জমিতে শ্রম দিতে রাজি না হয় শ্রমিক সহ দুইজনকে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে মালিক ও তার স্বজনদের বিরুদ্ধে। গুরুতর আহত রাফিস খান ও জসিম খান গোপালগঞ্জ সদর হসপিটালে চিকিসাধীন রয়েছে। বুধবার (৭ মে)  সকাল ৯টায় পাখিমারা খালপাড়া এলাকায় এ মারপিট করার ঘটনা ঘটে। ভুক্তভোগী ও তার পরিবার সূত্রে জানা যায়, পাখিমারা গ্রামের তাজি সরদারের পানের বরজে শ্রম বিক্রি করতেন একই গ্রামের রাফিস খান (৩৫)। তাজি  সর্দারের কাছে শ্রম বিক্রির ৫ হাজার টাকা পায় রাফিস খান (৩৫)। পূনরায় আজ সকালে কাজ করার জন্য রাফিসের বাড়িতে গিয়ে কাজে যাওয়ার জন্য চাপ দেয় তাজি সর্দার।কাজে যেতে অস্বীকার করলে মালিক তাজি সদ্দার,মুন্না সরদার,ইবাদ সরদার সহ ৭/৮ জন রাফিসকে মারপিট শুরু করে। এসময় তাদের থামাতে গেলে তার ভাই রমজান খান ও গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ সদর হসপিটালে ভর্তি করেন। এবিষয়ে অভিযুক্ত তাজি সর্দার বলেন,আমার কাছে কোনো টাকা পাবেনা।সে আমার পানের বরজে আগে কাজ করেছে।আবার ও বরজে কাজ করার কথা বললে আজ না কাল বলে ঘুড়াতে থাকে।আজ সকালে আমি ৩ দিনের জন্য চিল্লাই যাবো তাই তাকে বলতে গেছিলাম কাজ করতে যাওয়ার জন্য। কিন্তু সে যাবেনা বলে আমাকে লাঠি দিয়ে আঘাত করলে দুই পক্ষের মধ্যে মারপিটের ঘটনা ঘটে। এ বিষয়ে নড়াগাতি থানার অফিসার ইনচার্জ ( ওসি) মোঃ শরিফুল ইসলাম বলেন, এখনো কোনো অভিযোগ  পায়নি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যাবস্থা গ্রহন করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর