1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে সারিয়াকান্দিতে বিজয় র‍্যালী ও আলোচনা সভা

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ২৯১ বার পঠিত

 

এম কে হীরা মানিক সারিয়াকান্দি (বগুড়া)প্রতিনিধি:

২০২৪ সালে জুলাই-আগষ্ট ছাত্র-জনতার ঐতিহাসিক গণ-অভ্যুত্থানে স্বৈরাচারী শেখ হাসিনা সরকার পদত্যাগ করে পালিয়ে যাওয়ার বর্ষপূর্তি উদযাপন উপলক্ষ্যে মঙ্গলবার (৫ আগষ্ট) সকালে আনন্দ র‍্যালী বের করেন উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। র‍্যালীটি পাবলিক মাঠ থেকে বের হয়ে পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পাবলিক মাঠে এসে শেষ হয়। র‍্যালী শেষে উপজেলা বিএনপির সভাপতি এ্যাড. নূর-এ আজম বাবুর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বগুড়া জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সোনাতলা উপজেলা বিএনপির সভাপতি এ কে এম আহসানুল তৈয়ব জাকির। এতে আরও বক্তব্য রাখেন,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আতাউর রহমান, জেলা বিএনপির উপদেষ্টা নুরুল ইসলাম বাদশা, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি কাজী জাকির হোসেন বাবলু, সহ-সভাপতি সাদেক মোহাম্মদ আজিজ লাবলু, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ফুল, সাংগঠনিক সম্পাদক শ্যামল মাহমুদ,সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুল হক মিলন,উপজেলা যুবদলের আহবায়ক মহিদুল ইসলাম মুন্সি, যুগ্ম আহবায়ক তারাজুল ইসলাম ফনি, এম রুবেল আলম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক রাজু আলম, উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম প্রমুখ। এছাড়াও উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর