1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় পাসের হারে শীর্ষে রয়েছে রাজশাহী বোর্ড

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ৩৩১ বার পঠিত

গ্রামবাংলা ডেক্স নিউজ:

আজ বৃহস্পতিবার প্রকাশিত এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। পরীক্ষার ফলাফল  থেকে  তথ্য বিশ্লেষণে দেখা যায়, এবারের গড় পাসের হার ৬৮.৪৫ শতাংশ, যেখানে ২০২৪ সালে ছিল ৮৩.০৪ শতাংশ। অর্থাৎ, এ বছর পাসের হার উল্লেখযোগ্যভাবে কমেছে।

ফলাফল অনুযায়ী, ঢাকা শিক্ষা বোর্ডে পাসের হার ৬৭ দশমিক ৫১ শতাংশ, বরিশালে ৫৬ দশমিক ৩৮, চট্টগ্রামে ৭২ দশমিক ০৭, কুমিল্লায় ৬৩ দশমিক ৬, দিনাজপুর ৬৭, যশোর ৭৩ দশমিক ৬৯, রাজশাহী ৭৭ দশমিক ৬৩, সিলেট ৬৮ দশমিক ৫৭, ময়মনসিংহ ৫৭ দশমিক ৩৫। এ ছাড়া, মাদরাসা শিক্ষা বোর্ডে ৬৮ দশমিক ০৯ ও কারিগরিতে ৭৩ দশমিক ৬৩ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। পাশের হারে শীর্ষে রয়েছে রাজশাহী শিক্ষা বোর্ড।

এ বছর গড় পাসের হার ৬৮ দশমিক ৪৫ শতাংশ এবং মোট জিপিএ-৫ পেয়েছে এক লাখ ৩৯ হাজার ৩২ জন। গতবছরের পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছিল ১ লাখ ৮২ হাজার ১২৯ শিক্ষার্থী। সে হিসাবে এ বছর জিপিএ-৫ কম পেয়েছে ৪৩ হাজারের বেশি। গত ১০ এপ্রিল শুরু হওয়া এই পরীক্ষায় মোট ১৯ লাখ ৪ হাজার ৮৬ জন পরীক্ষার্থী অংশ নেয়।

নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে পাসের হার ৬৮ দশমিক ০৪ শতাংশ। এ ছাড়া, মাদরাসা শিক্ষা বোর্ডে পাসের হার ৬৮ দশমিক ০৯ এবং কারিগরি শিক্ষা বোর্ডে এই হার ৭৩ দশমিক ৬৩ শতাংশ।

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষায় সারা দেশে শতভাগ পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ৯৮৪টি। দেশের মোট ১৩৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করেনি।

এর আগে ২০২৪ সালে শতভাগ পাস করেছিল ২ হাজার ৯৬৮টি শিক্ষাপ্রতিষ্ঠানে। সে হিসাবে শতভাগ পাশ করা শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা কমেছে ১ হাজার ৯৮৪টি। একইভাবে ২০২৪ সালে একজন শিক্ষার্থীও পাস করেনি এমন শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ছিল ৫১টি। যা এবার ৮৩টি বেড়ে দাঁড়িয়েছে ১৩৪টিতে।

পাসের হারে এবারও ছাত্রীদের অগ্রাধিকার লক্ষ্য করা গেছে। ছাত্রীরা পাস করেছে ৭১.০৩ শতাংশ হারে, আর ছাত্রদের পাসের হার ৬৫.৮৮ শতাংশ। ফলে টানা ১০ম বছরের মতো পাসের হারে এগিয়ে ছাত্রীরাই।

এ বছর ১১টি শিক্ষা বোর্ড মিলিয়ে জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৩৯ হাজার ৩২ জন শিক্ষার্থী। গত বছর এই সংখ্যা ছিল ১ লাখ ৮২ হাজার ১২৯। অর্থাৎ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যাও চোখে পড়ার মতো কমেছে। উল্লেখ্য, চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছিল ১০ এপ্রিল এবং শেষ হয় ১৩ মে। মোট পরীক্ষার্থী ছিলেন প্রায় ১৯ লাখ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর