1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

ঘাতকের দেয়া তথ্যে অটো চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
  • ৩০৮ বার পঠিত




গ্রাম বাংলা নিউজ ডেস্ক :

রাজশাহীতে ঘাতকের দেয়া তথ্যের ভিত্তিতে এক অটো চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার বিকেলে নগরীর কাশিয়াডাঙ্গা থানাধীন তালপুকুড় এলাকায় একটি নির্জন আবাসিক এলাকার প্লটের এক কক্ষের মধ্য থেকে ওই লাশ উদ্ধার করে পুলিশ।

নিহতের নাম মো. রিজন (১৭), রিজন বাবর আলি বাবুর ছোট সন্তান। তিনি কাশিয়াডাঙ্গা থানার (রাশিক) ২নং ওয়ার্ড ঠাকুর মারা কলোনি এলাকার বাসিন্দা। গত ২৩ মার্চ থেকে ব্যাটারিচালিত অটো সহ তিনি নিখোঁজ ছিলেন।

দামকুড়া থানার ওসি রবিউল ইসলাম জানান, গত ২৩ মার্চ ব্যাটারিচালিত অটো চালক মো রিজনের পরিবারের পক্ষ থেকে একটি অভিযোগ করা হয়। সেখানে বলা হয় অটোসহ রিজনকে পাওয়া যাচ্ছে না। এই ঘটনার পর বিভিন্ন তথ্যের ভিত্তিতে একই এলাকার কলিমের ছেলে মো পাপ্পুসহ সন্দেহভাজন একাধিক ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। মঙ্গলবার দুপুরে পাপ্পুর দেয়া তথ্যের ভিত্তিতে কাশিয়াডাঙ্গা থানাধীন তালপুকুর এলাকায় একটি নির্জন আবাসিক এলাকার প্লটের এক কক্ষের ভেতর থেকে কাশিয়াডাঙ্গা থানার সহযোগীতায় রিজনের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। রিজনের লাশ ময়না তদন্তের জন্য রামেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

ওসি আরও জানান, প্রথমিক ভাবে ধারণা করা হচ্ছে অটো ছিনতাই করে রিজনকে হত্যা করা হয়েছে। এই ঘটনায় আরও একাধিক ব্যক্তি আটক রয়েছে। তদন্ত শেষে প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এই ঘটনায় মাগরিবের নামাজ শেষে বিক্ষুব্ধ এলাকাবাসী রিজন হত্যার মুল আসামি পাপ্পুর বাসায় আগুন দেয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর