1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

গোয়ালন্দে অরিয়েট জুট মিলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতির পরিমান প্রায় ১৩ কৌটি

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ১৬২ বার পঠিত

 

গ্রামবাংলা নিউজ ডেক্স:

রাজবাড়ীর গোয়ালন্দে অরিয়েট জুট মিলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ১২-১৪ কোটি টাকার মালপত্র ক্ষতির আশঙ্কা করছে মিল কর্তৃপক্ষ।

মঙ্গলবার (১১ নভেম্বর) সন্ধ্যা ৬ টার দিকে উপজেলার দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের পাশে পূর্বের নাম (বাংলাদেশ হ্যাচারী) অরিয়েট জুট মিলে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এ অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও ব্যাপক ক্ষতির কথা জানিয়েছে মিলের কর্মকর্তা ও ফায়ার সার্ভিস।

অরিয়েট জুট মিলের কর্মকর্তা হরে কৃষ্ণ বৈরাগী বলেন, মঙ্গলবার সন্ধ্যা ৬ টার পর মিলটির পিছনে একটি গোডাউনে আগুন দেখে শ্রমিকরা চিল্লা চিল্লি করলে এসে দেখতে পাই আগুন জ্বলছে। প্রথমে গোয়ালন্দ ফায়ার সার্ভিস এসে আগুন নেভানোর কাজ শুরু করে। তিনি আরও বলেন, যে গোডাউনে আগুন লেগেছে সেখানে কোন শ্রমিক ছিলোনা। তবে এখন পর্যন্ত কোন হতাহতের ঘটনা ঘটেনি।
এতে মিলের অনেক বড় ক্ষতি হয়েছে।

রাজবাড়ী জুট মিলের নির্বাহী পরিচালক আলী আহম্মেদ বলেন, খবর পেয়ে আমি রাজবাড়ী থেকে চলে আসছি, কিভাবে আগুন লাগছে সেটা আমরা জানতে পারিনি। তিনি আরও বলেন, এখানে আনুমানিক ৩০ হাজার মণ পাট ছিলো, যার বাজার মূল্য ১৩ কোটি। এছাড়া বড় একটি গোডাউন পুড়ে গেছে।

রাজবাড়ী সদর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. শামিম মোল্লা বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে রাজবাড়ী সদর ও গোয়ালন্দ ফায়ার সার্ভিসের কর্মীরা মোট ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তিনি আরও বলেন, আগুন পাটের গোডাউনে থাকার কারনে নেভাতে সময় লাগছে। কিভাবে আগুনের সূত্রপাত ঘটেছে এটা এখন বলা যাচ্ছেনা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর