1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

গুম হওয়া বিএনপি নেতার ছেলে ফিরে পেতে বিক্ষোভ

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫
  • ২৭৬ বার পঠিত



গ্রাম বাংলা নিউজ:
বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে গুম হওয়া সাতক্ষীরা আলিপুর ইউনিয়নের চেয়ারম্যান বিএনপি নেতা স. ম আব্দুর রউফের একমাত্র ছেলে সদর উপজেলা যুবদলের সাবেক সহ-সভাপতি ও আলিপুর ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আবু সেলিমকে ফিরে পেতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(২৯ মে) বিকালে সদর উপজেলা যুবদলের আয়োজনে শহরের ইটাগাছা হাটের মোড় থেকে বিক্ষোভ মিছিল নিয়ে খুলনা রোডস্থ মোড় শহীদ আসিফ চত্বরে সমাবেশে মিলিত হয়। জেলা যুবদলের সাবেক সমন্বয়ক আইনুল ইসলাম নান্টা’র সভাপতিত্বে, সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ তারিকুর হাসান, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান হাবিব,জেলা বিএনপির সাবেক সদস্য প্রভাষক আতাউর রহমান,জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ওআলিপুর ইউনিয়নের স ম আব্দুর রউফ, আলিপুর ইউনিয়ন পরিষদের সদস্য রেজাউল ইসলাম, আলিপুর ইউনিয়নের বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাদিউজ্জামান বাদশা,জেলা যুবদলের নেতা আব্দুর আলীম প্রমূখ।

এসময় বক্তারা বলেন, বিগত সময়ে বিএনপিকে দমিয়ে রাখতে হাসিনা সরকার আমাদের অনেক নেতাকর্মীকে গুম করেছে। আজও তাদের খুঁজেও পাওয়া যায়নি। তাদের জন্য পরিবারের লোকজন এখনও অপেক্ষায় রয়েছে। ২০১১ সালের ২৯ শে মে এই দিনে ঢাকা থেকে আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে সাতক্ষীরার যুবদল নেতা আবু সেলিমকে তুলে নিয়ে যাওয়া হয়। আজ ১৪ বছর পেরিয়ে ১৫ বছরের পদার্পণ হচ্ছে তার কোন সন্ধান মেলেনি। সাতক্ষীরার আবুল সেলিম গুমের পিছনে সাতক্ষীরা আওয়ামী লীগ নেতা শওকত হোসেন জড়িত আছে, তাকে গ্রেফতার করে রিমান্ড নিলে আবু সেলিমকে খুঁজে পাওয়া সম্ভব হবে। তারা আরো বলেন, শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর কথিত আয়নাঘর থেকে গুম হওয়া কয়েকজন ফিরে এসেছে। আমরা সাতক্ষীরার যুবদলের নেতা আবু সেলিমসহ বাকিদেরও ফেরত চাই।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর