1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

গাজায় ইসরায়েলের বর্বরতা ও গণহত্যার প্রতিবাদে বাগমারায় জামায়াতের বিক্ষোভ

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
  • ৩৮২ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের বর্বরতা, হামলা ও নির্মম গণহত্যার প্রতিবাদে রাজশাহীর বাগমারার ভবানীগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী বাগমারা উপজেলা শাখা ।

আজ বৃহস্পতিবার বিকাল চারটায় ভবানীগঞ্জ কেন্দ্রীয় মসজিদে আসরের সালাত শেষে জিরো পয়েন্ট এর সামনে থেকে মিছিলটি শুরু হয়ে ভবানীগঞ্জ বাজারে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে ভবানীগঞ্জ গোডাউন মোড়ে এসে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হন।

জামায়াতের রাজশাহী জেলা কর্মপরিষদ সদস্য মাস্টার মোহাম্মদ আব্দুল আহাদ কবিরাজ ও উপজেলা জামায়াত ইসলামীর আমির কামরুজ্জামান হারুন, সেক্রেটারি অধ্যাপক অহিদুল ইসলাম এই বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন। মিছিল শেষে গোডাউন মোড়ের পাশে পথসভায় সভাপতির বক্তব্য দেন কামারুজ্জামান হারুন, আমির বাগমারা উপজেলা জামায়াত।

আরো বক্তব্য রাখেন, মাস্টার মোঃ আব্দুল আহাদ কবিরাজ, বাগমারা উপজেলা জামায়াতের নায়েবে আমির ডাক্তার মোঃ আব্দুল বারী সরদার, সেক্রেটারি অধ্যাপক অহিদুল ইসলামসহ প্রমুখ।

বক্তারা ইসরায়েলকে সন্ত্রাসী ও দখলদার উল্লেখ করে অবিলম্বে গাজায় গণহত্যা বন্ধে জাতিসংঘ, আরব লিগ, ওআইসি, কমনওয়েলথসহ আন্তর্জাতিক সংস্থা ও বিশ্বের শান্তিপ্রিয় মানুষকে ঐক্যবদ্ধ হয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর