1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

‎খাবারে চেতনানাশক মিশিয়ে পাটগ্রামে ৯ জনকে অচেতন করে দুর্ধর্ষ চুরি

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
  • ১১৮ বার পঠিত


​লালমনিরহাট প্রতিনিধি:

‎লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী সীমান্তে খাবারের সাথে চেতনানাশক মিশিয়ে একই পরিবারের ৯ জন সদস্যকে অচেতন করে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।

‎সোমবার (৩০ মার্চ) দিবাগত রাতে উপজেলার বুড়িমারী ইউনিয়নের গুড়িয়াটারী এলাকায় এই ঘটনা ঘটে। বর্তমানে ভুক্তভোগীরা পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

​ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাতে পরিবারের সদস্যরা রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। ধারণা করা হচ্ছে, দুষ্কৃতকারীরা কৌশলে আগেই খাবারের সাথে বা পানির সাথে উচ্চমাত্রার চেতনানাশক মিশিয়ে দিয়েছিল। গভীর রাতে পরিবারের সবাই অচেতন হয়ে পড়লে চোর চক্রটি ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। তারা আলমারি ও ড্রয়ার ভেঙে নগদ টাকা, স্বর্ণালঙ্কার এবং মোবাইল ফোনসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।

​আজ মঙ্গলবার সকালে প্রতিবেশীরা দীর্ঘক্ষণ ওই বাড়ির কারও সাড়া না পেয়ে ভেতরে গিয়ে সবাইকে অচেতন অবস্থায় দেখতে পান। পরে স্থানীয়দের সহায়তায় দ্রুত তাদের উদ্ধার করে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
‎​হাসপাতাল সূত্রে জানা গেছে, চিকিৎসাধীন ৯ জনের মধ্যে কয়েকজনের অবস্থা প্রথমে সংকটাপন্ন থাকলেও বর্তমানে তারা আশঙ্কামুক্ত। তবে তারা এখনও পুরোপুরি স্বাভাবিক হতে পারেননি।

​পাটগ্রাম থানা পুলিশ জানায়, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। চুরিকৃত মালামাল উদ্ধার এবং এই চক্রটিকে শনাক্ত করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

​সীমান্তবর্তী এলাকায় এ ধরনের ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। পুলিশ প্রশাসনকে টহল জোরদার করার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর