1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

 কে ঘোচাবে স্বরস্বতী-পার্বতীর দু:খ!

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ১৫৬ বার পঠিত

 

গ্রামবাংলা নিউজঃ

বিদ্যার দেবী ও শক্তির দেবীর নামে নাম রেখেছিল তাদের বাবা মা। সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দি ইউনিয়েনর একডালা গ্রামের বাসিন্দা পার্বতী রানী হালদার (৬৫) ও স্বরস্বতী রানী হালদার (৮০)। বাড়িঘর আর সহায় সম্বলহীন এই দুই নারী কত বছর ধরে ভিক্ষাবৃত্তি করে জীবিকা নির্বাহ করছেন তা সঠিক করে বলতে পারেন না প্রতিবেশীরাও। এখন বয়সের ভারে এতটাই নূব্জ যে ভিক্ষা করতেও বের হতে পারেন না। নিজেদের কোন বাড়িঘর নেই। স্বরস্বতীর ভাইয়ের রেখে যাওয়া পরিত্যক্ত ঘরে বাস করেন তারা।

পাঁচ ভাই-বোনের মধ্যে জন্মান্ধ স্বরস্বতী তৃতীয়। তিন বোনের বিয়ে হলেও দৃষ্টিহীনতার কারণে তাঁকে বিয়ে দিতে পারেননি বাবা-মা। সবার বড় বোন বিয়ের কিছুদিন পর স্বামীর মৃত্যুতে বিধবা হন। বৃদ্ধ বা-মায়ের সংসারে এসে তিনিই হাল ধরেন। এরপর একে একে বাবা-মা মারা যায়, বিধবা বড় বোনটিও মারা যায়। একমাত্র ভাই ভানু হালদার বিয়ে করে অনেক আগেই শ্বশুরবাড়ী গিয়ে ওঠেন। এভাবেই একা হয়ে পরেন দৃষ্টিহীন স্বরস্বতী। বাপের ভিটায় ভাইয়ের পরিত্যক্ত ঘরে একাই পড়েছিলেন তিনি।

এদিকে স্বরস্বতীর কাকাতো ভাই কুড়ান হালদারের মেয়ে পার্বতী অল্প বয়সে বিধবা হন। স্বামী-সন্তান না থাকায় বাবার পরিবারেই আশ্রয় নেন। তাঁর তিন বোন এক ভাই ছিল। ভাই ধর্মান্তরিত হওয়ার পর পরিবার থেকে বিচ্ছিন্ন। বোনেদের মধ্যে সবাই যার যার স্বামীর সংসারে ছিলেন। এদের মধ্যে দুজন মারা গেছেন, একজন জীবিত রয়েছেন।

সকল স্বজন হারিয়ে এখন অন্ধ পিসির ঘরেই আশ্রয় হয়েছে পার্বতীর। দুইজনে মিলে পারায় পারায় ভিক্ষাবৃত্তি করে নিজেদের পেট চালান। আর রাতে এসে একটি ভাঙাগোরে জড়াজড়ি করে থাকেন। এখন উভয়েই বয়সের ভারে ন্যুব্জ হয়ে পড়েছেন, হাঁটতে পারেন না। ভিক্ষা করতেও বেরুতে পারেন না। আশপাশের বাড়িগুলো থেকে চেয়ে-চিন্তে যা পান, তাই দিয়ে সংসার পেট চালাতে হয় তাদের।
স্বরস্বতী বলেন, মায়ের গর্ভ থেকেই অন্ধ হয়ে জন্ম নিয়েছি। মা বাবা তারা দুঃখ করে মানুষ করলো। সবাইকে দান (বিয়ে) করলো, আমাকে দান করতে পারলো না। বড়বোন বিধবা ছিল, সেই আমাদের সংসারে থেকে ভাইবোনকে মানুষ করেছিল। বড় বোনও মারা গেলে, অন্য বোনগুলোও মারা গেছে। ভাই কোন খোঁজ-খবর নেয় না। আমার দুঃখ কেউ দেখে না। ভিক্ষাবৃত্তি করে ভাঙা ঘরের তলে থাকি। একটা বয়স্কভাতা দিয়েছিল, ৬ মাস পরে পরে ১৫শ টাকা পাই।
এদিকে পার্বতী বলেন, বাবা পেলেপুষে বিয়ে দিয়েছিল। কিন্তু অল্প বয়সেই স্বামী মারা গেছে। আমার আর কেউ নাই। অন্ধ পিসিকে নিয়ে বাড়ি বাড়ি চেয়ে চিন্তে খাই। আমাদের একটি থাকার ঘরের খুব দরকার।

প্রতিবেশী চান মিয়া বলেন, স্বরস্বতী ও পার্বতী নেহায়েত গরীব মানুষ আগে এরা তাও মোটামুটি ভিক্ষাবৃত্তি করে খেয়েছেন। এখন তারা চলতেও পারে না। ঘর তো নাই, নদীর তীরে একটি টঙঘরে থাকে। খাবার তো কিছু নাই। রতনকান্দি ইউনিয়নের মধ্যে সবচেয়ে বেশি গরীব।
আরও এক প্রতিবেশী মানজাব আলী বলেন, এরা পূর্বকাল থেকেই অসহায়। আমরা ছোট থেকেই দেখছি, এ পর্যন্ত দেখছি। এদের চেয়ে গরীব আর অসহায় মানুষ একডালা গ্রামের মধ্যে আর নাই। ওদের জন্য কোন সহযোগীতা করলে খুব উপকার হবে, গ্রামের মানুষও খুশি হবে।
হিন্দু সম্প্রদায়ের আর এক প্রতিবেশী শ্রী,সাধন কুমার শীল বলেন, জন্ম থেকেই এরা হতদরিদ্র পরিবারের সন্তান। একজন জন্মান্ধ। একজন বিধবা নিরেট গরীব। দুজনে একসাথে থেকে ভিক্ষাবৃত্তি করে। তাদের থাকার কোন বাসস্থানও নেই। কোনরকমে একটি পরিত্যক্ত ঘরে থাকে। যেখানে থাকার কোন অবস্থাও নেই। তারা ভিক্ষাবৃত্তির জন্যও উপযোগী নয়। সরকারের কাছে দাবী জানান তাদের সুন্দর একটি বাসস্থান ও দুমুঠো ডালভাত খাওয়ার নিশ্চয়তা পাক।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর