1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

কেশবপুরে মৎস্য চাষ ও ঘের বেড়ি নির্মাণ ও নীতি মালা অনুসরণে নির্দেশনা প্রদান

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : বুধবার, ৭ মে, ২০২৫
  • ৮১ বার পঠিত

 

গ্রামবাংলা নিউজ ডেক্স:

যশোর জেলার কেশবপুরে মৎস্য চাষ ও ঘের বেড়ি নির্মাণ ও নীতি মালা অনুসরণে নির্দেশনা প্রদান করা হয়েছে। কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রেখসোনা বেগম মৎস্য চাষ ও ঘের বেড়ি নির্মাণ সরজমিনে দেখতে যান ও নীতি মালা অনুসরণ করার নির্দেশনা প্রদান করেন। মঙ্গলবার (৬ মে-২৫) কেশবপুর সদর ইউনিয়নের বিভিন্ন ঘের পরিদর্শন করা এবং ঘেরের মালিকদেরকে “ভবদহ এলাকায় মৎস্যঘের স্থাপন নীতিমালা, ২০১৯” এর নির্দেশনা প্রতিপালনপূর্বক মৎস্যঘের স্থাপনের জন্য নির্দেশনা প্রদান করেন। এছাড়া কেউ যাতে স্যালো মেশিন বা অন্য কোন সেচযন্ত্র দিয়ে ভূগর্ভস্থ থেকে শুকনো মৌসুমে মৎস্য ঘেরের পানি উত্তোলন না করে সে বিষয়ে নির্দেশনা প্রদান করেন।
এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা, কেশবপুর সদর ইউনিয়নের চেয়ারম্যান, ওয়ার্ড সদস্য ও গ্রাম পুলিশ উপস্থিত ছিলেন।
সকল ঘের মালিককে মৎস্যঘের স্থাপন নীতিমালার সকল নির্দেশাবলী যথাযথভাবে প্রতিপালন করার জন্য অনুরোধ করা হয়েছে। যথাযথ নীতিমালা ও মেনে মৎস্য চাষ ও ঘের বেড়ি নির্মাণ করা না হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর