1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

কুড়িগ্রামে সেনাবাহিনীর নাম ভাঙিয়ে চাঁদা দাবি, এক প্রতারক আটক

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১৭ বার পঠিত

গ্রামবাংলা নিউজ:

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সেনাবাহিনীর নাম ভাঙিয়ে চাঁদাবাজি করার অভিযোগে আমিনুল ইসলাম পালোয়ান (৬০)কে আটক করেছে সেনাবাহিনী। আমিনুল ইসলাম উপজেলার বোডের হাট এলাকার বাসিন্দা।

রবিবার (৩১ আগস্ট) বিকেলে তাকে গ্রেফতার করে সেনাবাহিনী।
সেনা বাহিনী জানায়, গত ৪ই জুন “ইন এইড টু দি সিভিল পাওয়ার” এর আওতায় আটককৃত প্রতারক আমিনুল ইসলাম পালোয়ানের তথ্যের ভিত্তিতে কুড়িগ্রাম সেনা ক্যাম্প হতে ৬৬ পদাতিক ডিভিশনের ৭২ পদাতিক ব্রিগেড এর অধীনস্থ ২২ বীরের একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। মেজর মোঃ শাহরিয়ার আহাদের নেতৃত্বে পরিচালিত অভিযানে সন্তোষ পুর স্থানীয় বাজার থেকে অবৈধভাবে মজুদকৃত ২০০ বস্তা ভিজিএফ এর চাল উদ্ধার করা হয়। এ ঘটনায় যৌথ বাহিনীর পক্ষ থেকে প্রশাসন বাদী হয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করে।উক্ত মামলা থেকে অব্যহতি দেয়ার আশ্বাস দিয়ে অভিযুক্তদের কাছে সেনাবাহিনীর নাম ব্যবহার করে নগদ এক লক্ষ টাকা দাবি করেন। (প্রমান স্বরুপ অডি ক্লিপ সংরক্ষিত আছে) এ প্রেক্ষিতে আমিনুল ইসলামকে কুড়িগ্রাম সেনা ক্যাম্পে আসতে বলা হয়।জিজ্ঞাসাবাদের সময় তিনি সেনাবাহিনীর নাম ব্যবহার করে টাকা দাবি করার বিষয়টি স্বীকার করেন। জিজ্ঞাসাবাদ শেষে আমিনুল ইসলাম পালোয়ানকে নাগেশ্বরী থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।

কুড়িগ্রাম সেনা ক্যাম্প কমান্ডার মেজর মোঃ শাহরিয়ার আহাদ জানান, অপকর্ম, দূর্নীতির বিরুদ্ধ সেনাবাহিনী কঠোর অবস্থানে রয়েছে বলে জানান তিনি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর