1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

কুড়িগ্রামে  পাম্প পরিদর্শন করলেন জেলা বিএনপির নেতৃবৃন্দ

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ১০৮ বার পঠিত

 

গ্রাম বাংলা নিউজ:

কুড়িগ্রামে জ্বালানি তেল সরবরাহ স্বাভাবিক করতে জেলা বিএনপির নেতৃবৃন্দের বিভিন্ন তেল পাম্প পরিদর্শন করেছেন বলে জানা গেছে।

শনিবার (২৮ মার্চ) সকাল থেকে দুপুর পযর্ন্ত কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা ও সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদের নেতৃত্বে বিএনপি নেতা-কর্মীরা জেলা শহরের বিভিন্ন পাম্পে তেল বিতরণে প্রশাসন, পাম্প কতৃপক্ষ ও ক্রেতা-সাধারণের মাঝে শৃংখলা বজায় রাখতে সহযোগিতা করেন।

এসময় জেলা বিএনপির আহবায়ক মোস্তাফিজার রহমান বলেন, দেশে পর্যাপ্ত তেল মজুদ আছে আতঙ্কিত হওয়ার কারণ নাই, বর্তমান বিএনপি সরকার জনগণের এই ক্ষনস্থায়ী সংকট কাটাতে যথাসাধ্য চেষ্টা করছে। জনগণকে ধৈর্য্য সহকারে তেল সংগ্রহ করার অনুরোধ জানান।
কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ বলেন, বিশ্ব পরিস্থিতিতে এখন তেলের সংকট চলছে, আমাদের দেশে পর্যাপ্ত তেল মজুদ আছে সরকারি লম্বা ছুটির কারণে তেল পরিবহণে এই সমস্যার সৃষ্টি হয়েছে আগামী ২-১ দিনের মধ্যে স্বাভাবিক হবে ইনশাআল্লাহ্।
তিনি জনগণকে ধৈর্য্য সহকারে তেল সংগ্রহ করার অনুরোধ করেন। এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবু, হেলাল আহমেদ, স্বেচ্ছাসেবক দলের নেতা ওয়াহেদ রানা, ছাত্রদল নেতা সোহেল আহমেদ,  সহ অন্যান্য নেতৃবৃন্দ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর