1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

কুড়িগ্রামে পরিবেশ দিবস উপলক্ষে শিশু- কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : শনিবার, ২৪ মে, ২০২৫
  • ৬৬ বার পঠিত

 

নিজস্ব প্রতিনিধি:

বিশ্ব পরিবেশ দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে আয়োজন করা হয় এক মনোরম চিত্রাঙ্কন প্রতিযোগিতা। পরিবেশ ও প্রকৃতি বিষয়ক এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে জেলার বিভিন্ন বিদ্যালয়ের শিশু-কিশোর শিক্ষার্থীরা।

শনিবার (২৪ মে) বেলা ৩টায় কুড়িগ্রাম শিশু একাডেমি প্রাঙ্গণে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে শিশু শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত বিভিন্ন বয়সের শিক্ষার্থীরা অংশ নেয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর কুড়িগ্রামের সহকারী পরিচালক মো. রেজাউল করিম। তিনি বলেন, “জীববৈচিত্র্য সংরক্ষণ এবং পরিবেশ ও প্রতিবেশ সুরক্ষার গুরুত্ব সম্পর্কে নতুন প্রজন্মকে সচেতন করতেই এ আয়োজন। শিল্পচর্চার মাধ্যমে তারা পরিবেশের প্রতি ভালোবাসা গড়ে তুলবে, এটাই আমাদের প্রত্যাশা।”

প্রতিযোগিতা শেষে বিচারকদের মাধ্যমে বাছাইকৃত বিজয়ীদের মাঝে আগামী ৫ জুন, বিশ্ব পরিবেশ দিবসে, জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পুরস্কার ও সনদ বিতরণ করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর