1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

কুরআন অবমাননার প্রতিবাদে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি উলামাদের

লালমনিরহাট প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ৮৩ বার পঠিত


লালমনিরহাট প্রতিনিধি।।
‎পবিত্র কুরআন শরীফ অবমাননার প্রতিবাদে এবং অভিযুক্ত নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অপূর্ব পালের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে লালমনিরহাটে মানববন্ধন করেছে জাতীয় উলামা মাশায়েখ আইয়্যাহ্যা পরিষদ, লালমনিরহাট জেলা শাখা।

‎​মঙ্গলবার (৭অক্টোবর) বিকালে লালমনিরহাট জেলার প্রাণকেন্দ্র মিশনমোড়ে জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদের আয়োজনে এ প্রতিবাদ ও মানববন্ধনের আয়োজন করা হয়।

‎​মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের জেলা সভাপতি আজহারুল ইসলাম, সহ-সভাপতি মুফতি ফজলুল করিম শাহারিয়া এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ লালমনিরহাট জেলা শাখার সহ-সভাপতি মুফতি মাহফুুজুর রহমান প্রমুখ।

‎​বক্তারা বলেন, পবিত্র কুরআনকে অবমাননা করে অপূর্ব পাল দেশের কোটি কোটি মুসলমান ধর্মপ্রাণ মানুষের মনে আঘাত হেনেছেন। এহেন জঘন্য কাজের জন্য তাকে দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে, যাতে ভবিষ্যতে আর কেউ এমন ধৃষ্টতা দেখানোর সাহস না পায়।

‎বক্তারা আরও বলেন, কুরআন অবমাননাকারীর প্রতি সরকারের কঠোর হওয়া উচিত এবং ধর্মীয় অনুভূতিতে আঘাতের বিষয়ে জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে হবে।

‎​বক্তারা অবিলম্বে অপূর্ব পালের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান। এ সময় জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদের নেতৃবৃন্দ ও স্থানীয় ধর্মপ্রাণ মুসলমানেরা মানববন্ধনে অংশ নেন এবং কুরআন অবমাননাকারীর কঠোর শাস্তি দাবি করে স্লোগান দেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর