1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

কালীগঞ্জে হৃদয়বিদারক ঘটনা: নিখোঁজ শিশুর মরদেহ মিলল সেফটি ট্যাংকির ভিতরে

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১০২ বার পঠিত


গ্রাম বাংলা নিউজ ডেস্ক:
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় নিখোঁজের মাত্র একদিন পর সাড়ে চার বছর বয়সী এক কন্যাশিশুর মরদেহ উদ্ধারের ঘটনায় পুরো এলাকায় চরম চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। মর্মান্তিক এ ঘটনায় স্থানীয়দের মাঝে নেমে এসেছে শোক ও ক্ষোভ।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে কালীগঞ্জ উপজেলার বাদুড়গাছা গ্রামে আব্দুল জব্বার মাধ্যমিক বিদ্যালয়ের পেছনের একটি সেফটিক ট্যাংক থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত শিশুটির নাম তাবাচ্ছুম। সে মহেশপুর উপজেলার ভৈরবা এলাকার নজরুল ইসলামের কন্যা। তার বাবা স্থানীয় একটি দর্জির দোকানে কাজ করেন এবং মা একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরির সঙ্গে যুক্ত। পরিবারটি বর্তমানে কালীগঞ্জের বারোবাজার সংলগ্ন বাদেডিহি গ্রামে ভাড়া বাসায় বসবাস করছিল।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরের পর থেকে শিশুটির কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। সম্ভাব্য সব জায়গায় খোঁজ করেও স্বজনরা ব্যর্থ হন। পরদিন সকালে বিদ্যালয়ের পেছনে একটি বস্তা পড়ে থাকতে দেখে স্থানীয় এক কৃষকের সন্দেহ হয়। পরে বিষয়টি জানানো হলে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।
পুলিশ শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেল্লাল হোসেন জানান, ঘটনার পেছনে অপরাধমূলক সংশ্লিষ্টতার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। দোষীদের শনাক্ত ও আইনের আওতায় আনতে তদন্ত কার্যক্রম জোরদার করা হয়েছে।
এই নৃশংস ঘটনায় এলাকাবাসী দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর