1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

কালীগঞ্জে উপজেলা চেয়ারম্যানের তালাবদ্ধ কক্ষ থেকে সরকারি এসি ও আসবাবপত্র উধাও

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
  • ১৩২ বার পঠিত



‎​লালমনিরহাট প্রতিনিধি:

‎লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যানের তালাবদ্ধ কক্ষ থেকে সরকারি এসি, টেলিভিশন ও মূল্যবান আসবাবপত্র সরিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে।

‎মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা আক্তার জাহান বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন। এর আগে সোমবার উপজেলা পরিষদে স্থানীয় সংসদ সদস্যের জন্য অফিস কক্ষ প্রস্তুত করতে গিয়ে মালামাল নিখোঁজের এই বিষয়টি জানাজানি হয়।

​সরেজমিনে জানা গেছে, ৫ই আগস্ট পরবর্তী রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকেই উপজেলা চেয়ারম্যানের কক্ষটি তালাবদ্ধ অবস্থায় ছিল। সংসদ সদস্যদের জন্য বরাদ্দকৃত অফিস কক্ষটি ব্যবহারোপযোগী করার উদ্দেশ্যে গতকাল তালা খোলা হলে দেখা যায়, কক্ষের ভেতরে থাকা সরকারি এয়ার কন্ডিশনার (এসি), টেলিভিশন এবং বেশ কিছু আসবাবপত্র নেই। সরকারি অফিস থেকে এভাবে মালামাল সরিয়ে নেওয়ার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

​এ বিষয়ে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা আক্তার জাহান জানান, আমি এই কর্মস্থলে যোগদানের আগে থেকেই কক্ষটি তালাবদ্ধ অবস্থায় ছিল। সংসদ সদস্যের জন্য অফিস রুম প্রস্তুত করতে গিয়ে আমরা দেখতে পাই সেখানে কিছু সরঞ্জাম নেই। কার নির্দেশে বা কীভাবে এসব সরকারি সম্পদ সরানো হয়েছে, তা খতিয়ে দেখতে আমরা ইতিমধ্যে তদন্ত শুরু করেছি।

​সরকারি সম্পদ নিখোঁজের বিষয়ে জানতে চাইলে লালমনিরহাট জেলা প্রশাসক মু. রাশেদুল হক প্রধান সাংবাদিকদের বলেন, সরকারি সম্পদ বিধি-বহির্ভূতভাবে ব্যবহারের বা সরিয়ে নেওয়ার কোনো সুযোগ নেই। বিষয়টি আমরা অত্যন্ত গুরুত্বের সাথে দেখছি। তদন্ত সাপেক্ষে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

​উল্লেখ্য, তালাবদ্ধ কক্ষ থেকে সরকারি সরঞ্জাম এভাবে উধাও হওয়ার এই ঘটনা নিয়ে উপজেলার সচেতন মহলে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা দ্রুত তদন্ত শেষ করে জড়িতদের শনাক্ত করার দাবি জানিয়েছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর