1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

কল্যাণমুখী রাষ্ট্র গঠনের এটাই উপযুক্ত সময় গণসংযোগে-ডাঃ আব্দুল বারী

বাগমারা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
  • ২৯৮ বার পঠিত

 

বাগমারা প্রতিনিধি:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহীর বাগমারায় নিয়মিত গনসংযোগ কর্মসূচি করে যাচ্ছেন রাজশাহী ৪ (বাগমারা) আসনে জামায়াত মনোনীত প্রার্থী ডাঃ মোঃ আব্দুল বারী।তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকেলে উপজেলার গোবিন্দপাড়া ইউনিয়নে গনসংযোগ করেন তিনি।

উপজেলা সদর ভবানীগঞ্জ থেকে প্রায় দুই শতাধিক মোটরসাইকেল নিয়ে বিশাল শোডাউনের মাধ্যমে গোবিন্দপাড়া ইউনিয়নের দামনাস বাজারে উপস্থিত হন ডাঃ আব্দুল বারী। সেখানে স্থানীয় বাসিন্দা, বাজারের ব্যবসায়ী ও দামনাস হাটে উপস্থিত বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে কুশল বিনিময় করেন। এসময় তিনি নিজের জন্য দোয়া ও সমর্থন চান তাদের কাছে।

তিনি বলেন, একটি কল্যাণমুখী রাষ্ট্র গঠনে এটাই সময়। আপনাদের সহযোগিতা ও সমর্থনে আমরা এমন একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় যেখানে ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষ নিরাপদে থাকবে এবং শান্তিতে ঘুমাবে। নির্বাচিত হলে তিনি বাগমারার তরুণদের জন্য কর্মসংস্থান সৃষ্টি ও তারা যেন স্বাবলম্বী হতে পারে সেদিকে বিশেষ গুরুত্ব দিবেন বলে উল্লেখ করেন।

এছাড়াও তিনি আরো বলেন, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদকের মতো অপরাধ কঠোর হাতে দমন করার পাশাপাশি সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির মাধ্যমে মানুষের নিরাপত্তা নিশ্চিত করা হবে।

কোন পূর্ব ঘোষণা ছাড়াই দামনাস বাজারে ডাঃ আব্দুল বারীর উপস্থিতি সেখানে ব্যাপক উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। মানুষের স্বতঃস্ফূর্ত ভালোবাসায় সিক্ত হন তিনি। ডাঃ আব্দুল বারী বাগমারার একটি সুপরিচিত মুখ। চিকিৎসাসেবা ও বিভিন্ন জনকল্যাণমূলক কাজের মাধ্যমে বাগমারায় ব্যপক পরিচিত ও গ্রহণযোগ্যতা অর্জন করেছেন তিনি। যা আগামী নির্বাচনে তাকে অন্য প্রতিদ্বন্দ্বিতায় এগিয়ে রাখবে বলে বিশ্লেষকরা মনে করছেন।

গনসংযোগে ডাঃ আব্দুল বারীর সাথে উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতের আমীর মাস্টার কামরুজ্জামান হারুন, সেক্রেটারি অধ্যাপক অহিদুল ইসলাম, ভবানীগঞ্জ পৌরসভার আমীর আশরাফুল ইসলাম আশিক, সেক্রেটারি রফিকুল ইসলাম, গোবিন্দগড়া ইউনিয়ন জামায়াতের আমীর বাবুল হোসাইন, সেক্রেটারি দেলোয়ার হোসেন সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও বাগমারার বিভিন্ন এলকার জনসাধারণ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর