1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

কঠোর নজরদারিতে বাগমারায় তেল বিক্রি, মোবাইল কোর্টে ১২ মামলা

নিজস্ব প্রতিবেদক, বাগমারা
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬
  • ২৮০ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক, বাগমারা:
রাজশাহীর বাগমারা উপজেলায় জনস্বার্থে পরিচালিত মোবাইল কোর্টের অভিযানে জ্বালানি তেল বিক্রিতে শৃঙ্খলা ফিরে আসছে। অসাধু উপায়ে বারবার তেল নেওয়া এবং কৃত্রিম সংকট সৃষ্টির প্রবণতা কমে এসেছে বলে জানিয়েছে প্রশাসন।
শুক্রবার (০৩ এপ্রিল, ২০২৬) হাটগাঙ্গোপাড়া ফিলিং স্টেশনে তেল বিক্রি মনিটরিংয়ের লক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন, বাগমারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম ভূঞা।
অভিযানে মোটরসাইকেলের বৈধ কাগজপত্র না থাকা—বিশেষ করে ড্রাইভিং লাইসেন্স ও রেজিস্ট্রেশন না থাকায় সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়।
এছাড়াও তেল কিনতে এসে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। এতে করে প্রকৃত ক্রেতাদের কাছে সুষ্ঠুভাবে জ্বালানি বিক্রি নিশ্চিত করা সম্ভব হয়েছে।
অভিযানে মোট ১২টি মামলা দায়ের করা হয় এবং ১৮ হাজার ২০০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে।
বাগমারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম ভূঞা বলেন,
“জনস্বার্থে জ্বালানি তেল বিক্রি স্বাভাবিক রাখতে আমরা নিয়মিত নজরদারি চালাচ্ছি। যারা অসাধু উপায়ে তেল সংগ্রহের চেষ্টা করছে কিংবা অপ্রয়োজনীয়ভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। সাধারণ মানুষের ভোগান্তি কমাতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর