1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

এমপি এনামুল হকের ছোট ভাই মনিমুল হক আর নেই

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : সোমবার, ৪ আগস্ট, ২০২৫
  • ২৮৯ বার পঠিত

বাগমারা প্রতিনিধি
রাজশাহীর বাগমারা আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক এর ছোট ভাই মনিমুল হক ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

হঠাৎ করে শারীরিক অবস্থার অবনতি হলে রবিবার
ঢাকার গ্রীণলাইফ হসপিটালের ভর্তি করা হয়। রাত ৯ টায় মনিমুল হকের ভাস্কুলার অপারেশন করা হয়। সোমবার দুপুরে হার্ট অ্যাটাক করেন তিনি।

সোমবার চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৫ টা ৪৫ মিনিটে ঢাকার গ্রীণলাইফ হসপিটালের আইসিইউতে
শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন থেকে তিনি শারীরিক অসুস্থতায় ভুগছিলেন।

মনিমুল হক এনা গ্রুপের জেনারেল ম্যানেজার (পারচেজ) পদে কর্মরত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫০ বছর। মনিমুল হকের বাড়ি বাগমারা উপজেলার মাড়িয়া ইউনিয়নের সাঁকোয়া গ্রামে।

তিনি মৃত ইমারতুল্যার ছোট ছেলে। মৃত্যুকালে স্ত্রী, দুই ছেলে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান। মনিমুল হকের অকাল মৃত্যুতে পরিবার সহ এনাগ্রুপে শোকের ছায়া নেমে এসেছে।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর