1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

একটি মানবিক সাহায্যের আবেদন- বাগমারার আব্দুর রাজ্জাক কে বাঁচাতে এগিয়ে আসুন!

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
  • ৪০৯ বার পঠিত


বাগমারা প্রতিনিধি:
মানুষ মানুষের জন্য। এ উক্তিটাকে মনে ধারণ করে মানুষের পাশে দাড়ান, আসুন প্রতিবেশীদের বিপদে সাহায্যের হাত বাড়াই।
বাগমারা উপজেলার হামিরকুৎসা ইউনিয়নের শিকদারী বাজার খামারগ্রামের এক অসহায় পরিবার, পিতা:মৃত: আবুল কালামের ছেলে মো: আব্দুর রাজ্জাক (২২) প্রায় দুই বছর যাবৎ কিডনি রোগে ভুগছে। বর্তমানে তার দুইটা কিডনি-ই নষ্ট হয়ে গেছে। সে এখন ঢাকা সিকেডি এন্ড ইউরোলজী হাসপাতালে চিকিৎসাধীন আছে। ডাক্তার বলেছেন তার চিকিৎসার জন্য ১৫ থেকে ১৬ লক্ষ টাকার প্রয়োজন। দীর্ঘ ২ বছর ধরে চিকিৎসা চালাচ্ছেন তার পরিবার। দীর্ঘদিন ধরে অসুস্থতার সাথে লড়তে লড়তে একটি মধ্যবিত্ত পরিবার আজ নিঃস্ব। আব্দুর রাজ্জাকের পরিবারে হাল ধরার মতো কেউ নেই। দুই ভাই এক বোন আর বিধবা মা এই নিয়ে তাদের পরিবার। বড় ভাই ঢাকা শহরে থেকে রিক্সা চালায়। আব্দুর রাজ্জাক নিজ গ্রাম এলাকায় ভ্যান চালিয়ে লেখাপড়া করতো। সে ভবানীগঞ্জ কারিগরি ব্যবস্থাপনা কলেজের ইন্টারমিডিয়েট প্রথম বর্ষে অধ্যায়নরত । রাজ্জাকের মা শাহনাজ বিবি বলেন, আমার পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিল রাজ্জাক। অসুস্থতার কারণে দীর্ঘদিন ধরে বেকার থাকায় এখন আমাদের কোন রকম ভাবে দিনাতিপাত করতে হচ্ছে। ব্যয়বহুল চিকিৎসা ও প্রতিদিনের ঔষধের ব্যয় বহন করা বর্তমানে সম্ভব হচ্ছে না। বিভিন্ন শারীরিক পরীক্ষা আর হাসপাতালে ছুটতে ছুটতে আমরা এখন ক্লান্ত এবং আর্থিকভাবে নিঃস্ব । তবুও তাঁর স্বপ্ন রাজ্জাক কে সুস্থ করে ঘরে ফেরার।
তাই সমাজের সকল বিত্তবান ব্যক্তি ও বিভিন্ন সামাজিক সংগঠনের কাছে মানবিক সাহায্যের আবেদন করেন রাজ্জাকের মা শাহানাজ বিবি।
আপনারা যারা ভাল আছেন তাঁদের কাছে মিনতি আমি বাধ্য হয়ে আপনাদের কাছে সাহায্য চাই। আমার ছেলের জীবন বাঁচাতে আপনারা সাহায্য করবেন।
এ বিষয়ে কথা হলে হামিরকুৎসা ইউনিয়নের
চেয়ারম্যান মো: আনোয়ার হোসেন বলেন, রাজ্জাকের পরিবার সত্যিই বড় অসহায়। এই মুহুর্তে তার সু-চিকিৎসার জন্য সমাজের বিত্তশালী, দানশীল, হৃদয়বানদের এগিয়ে আসার আহবান জানিয়েছেন তিনি। যদি সকলে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসি আমরা, তাহলে অতি শীঘ্রই সে সু-চিকিৎসা পাবে বলে আশাবাদী। সকলের সহযোগিতায় ফিরে পেতে পারে একটা নতুন স্বাভাবিক জীবন।
খামারগ্রামের মো: শরিফুল ইসলামের সাথে এ বিষয়ে কথা হলে তিনি বলেন, রাজ্জাক আমাদের প্রতিবেশী তারা সত্যিই বড় অসহায় পরিবার। এই মুহুর্তে তার সু-চিকিৎসার জন্য অনেক টাকা দরকার। সমাজের বিত্তশালী, দানশীলগণ এগিয়ে না এলে তাকে বাঁচানো সম্ভব হবেনা। সকলকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহবান জানিয়েছেন তিনি।
সাহায্য পাঠানোর ঠিকানা- মোঃ আব্দুর রাজ্জাক, বিকাশ নাম্বর- 01838480920. আমাদের একটুখানি সহায়তাই কেবল পারে একজন মৃত্যুপথযাত্রীর দ্বিতীয় জীবন উপহার দিতে। আর তাই রাজ্জাকের পরিবারের লোকজন এখন নিরুপায় হয়ে সমাজের বিত্তশালীদের কাছে সাহায্য জন্য আবেদন করছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর