1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

উলিপুরে তিস্তা নদী ভাঙন রোধে মানববন্ধন

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ১১০ বার পঠিত

 

নিজস্ব প্রতিনিধিঃ

কুড়িগ্রামের উলিপুর উপজেলার বজরা ইউনিয়নের সাদুয়া দামারহাটের এলাকায়
নদী ভাঙন তীব্র আকার ধারণ করেছে। তিস্তা নদীর ভাঙ্গনে সর্বস্বান্ত হচ্ছে শত-শত পরিবার। নদী ভাঙন রোধে সমাধান চেয়ে এ মানববন্ধনে দাড়িয়েছে এলাকাবাসী।

২১ আগষ্ট (বৃহস্পতিবার) সকাল সাড়ে ১০ টায় আঃ সোবহান আলীর নেতৃত্বে এই মানববন্ধনে অংশগ্রহণ করে ওই এলাকার প্রায় ৫০০ জন মানুষ।
এ সময় ভুক্তভোগীরা বলেন, গেল কয়েক বছর ধরে তিস্তার তীব্র ভাঙ্গনে আমাদের বাড়ি, ঘর, দুয়ার, ফসলি জমি, স্কুল, মসজিদ সবকিছু বিলীন হয়ে গেছে। আমরা ভিটা মাটি হারিয়ে নিঃস্ব হয়ে জীবন যাপন করছি।

এ সময় বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, প্রশাসন এবং কর্তৃপক্ষ যেন অতি দ্রুত আমাদের ঘরবাড়ি রক্ষা করতে তাড়াতাড়ি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। যদি না করে, তাহলে আমরা কঠোর আন্দোলনের ডাক দেব।

আব্দুর রহমান বলেন,’ আমার ১২ বিঘা জমি ছিল, বাড়ি ছিল, বাগান ছিল, সব তিস্তার ভাঙ্গনে বিলীন হয়ে গেছে। এখন আমি ফকির হয়ে গেছি। আমার শেষ সম্বল কয়েক কাঠা জমি আছে, যেখানে বসতবাড়ি করে আছি। তবে আমার সেই সম্বল টুকুও ভাঙ্গনে বিলীন হয়ে যাচ্ছে।’

মোমেনা বেগম বলেন, ‘আমরা কোন ত্রাণ চাই না, আমরা কোন পুনর্বাসন চাই না। আমরা চাই, এখানে একটা যেন বাঁধ হয়। এই বাঁধ দিলে আমরা ততেই খুশি। পানি উন্নয়ন বোর্ড শুধুমাত্র এখানে ভাঙ্গন রোধে দায়সারা কিছু জিও ব্যাগ ফেলে। এতে ভাঙ্গন রোধ হয়না, বরঞ্চ ভাঙন আরোও বাড়ে।

কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ রাকিবুল হাসান বলেন,’ ভাঙ্গন কবলিত এলাকার জন্য জিও ব্যাগ ফেলানোর টেন্ডার প্রক্রিয়া চলছে। এক সপ্তাহের মধ্যে সেখানে জিও ব্যাগ ফেলানো হবে। ‘

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর