1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

ঈদের নামাজ শেষে বাড়ি ফিরলেন আকরাম ততক্ষণে অবশিষ্ট আর কিছু নেই

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : সোমবার, ৩১ মার্চ, ২০২৫
  • ৩৮৭ বার পঠিত

 

বাগমারা প্রতিনিধি:

ঈদ আনন্দ যেন নিমেষেই মলিন হয়ে গেল আকরামের।ঈদের নামাজ শেষে ফিরে দেখলেন, গোটা বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে তার। ঈদের খাবারের আয়োজনও আস্ত নেই তার।আজ সোমবার ঈদের দিনে এ আকর্ষিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে রাজশাহীর বাগমারার উপজেলার দ্বীপপুর ইউনিয়নের খাঁপুর গ্রামের এক ভ্যানচালকের বাড়িতে। ওই ভ্যানচালকের নাম আকরাম হোসেন।

স্থানীয় লোকজন জানান, আজ সকাল সাড়ে সাতটার দিকে ঈদের নামাজ পড়ার জন্য আকরাম হোসেন স্ত্রীসহ গ্রামের একটি ঈদগাহে যান। সেখানে নারী–পুরুষ একসঙ্গে ঈদের নামাজ আদায় করেন। নামাজ শেষে বাড়িতে আসার সময় পথিমধ্যে লোকজনের চিৎকার শুনতে পান। পরে দৌড়ে এসে দেখতে পান নিজের বাড়িতে আগুন জ্বলছে।খবর পেয়ে ঈদগাহ থেকেও মুসল্লিরা ঘটনাস্থলে এসে আগুন নেভানোর কাজে নেমে পড়েন এবং চেষ্টা করেন।

স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে আসেন। এ ছাড়া ঈদগাহের মুসল্লিরাও আগুন নেভানোর কাজে সহায়তা করেছেন। ততক্ষণে বাড়ির মালামালসহ গোটা বাড়ি পুড়ে ছাই হয়ে যায়। তবে পাশাপাশি থাকা আর কোনো বাড়িতে আগুন ছড়িয়ে পড়তে পারেনি।

প্রতিবেশী রায়হান কবির জানান, বাড়িতে আগুন জ্বলতে দেখে ১০-১২ বছরের এক শিশু চিৎকার শুরু করে। তার চিৎকারে কিছু লোক ছুটে আসেন। তবে ওই সময়ে এলাকার অধিকাংশ লোকজন ঈদের মাঠে নামাজে থাকায় আগুন নেভাতে তাঁরা তাৎক্ষণিক আসতে পারেননি। যখন এসেছেন, ততক্ষণে সব শেষ আকরামের। বিদ্যুতের শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর