1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

আদমদীঘিতে ৪০ পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেপ্তার

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
  • ২০৩ বার পঠিত

 

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি :

বগুড়ার আদমদীঘিতে ৪০ পিস ট্যাপেন্টাডলসহ শামসুজ্জামান
ওরফে মাসুম (৪০) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার (৬আগষ্ট)
রাতে আদমদীঘির মুরইল বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত
শামসুজ্জামান ওরফে মাসুম আদমদীঘি উপজেলার নসরতপুর ইউপির বিনাহালী পশ্চিমপাড়ার আবু
জাহিদ মন্ডলের ছেলে।
আদমদীঘি থানা পুলিশ জানাœ, গত বুধবার রাতে আদমদীঘি উপজেলার মুরইল বাজার এলাকায়
মাদক বেচাকেনা চলছে। এমন সংবাদের ভিক্তিতে পুলিশ উল্লেখিত স্থানে অভিযান চালিয়ে
শামসুজ্জামান ওরফে মাসুমকে আটক করে। এসময় অপর মাদক কারবারিরা পালিয়ে গেলেও
শামসুজ্জামান ওরফে মাসুমের হেফাজত থেকে ৪০ পিস নেশার ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা
হয়। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে
বলেন, গ্রেপ্তারকৃত মাদক কারবারি শামসুজ্জামান ওরফে মাসুমের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে
মামলা রুজু করে পরদিন গতকাল বৃহস্পতিবার দুপুরে আদালতে প্রেরন করা হয়েছে।

#

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর