1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

আদমদীঘিতে রংপুর এক্সপ্রেস ট্রেনের দুই কোচ লাইনচ্যুত

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : রবিবার, ২৯ জুন, ২০২৫
  • ১৫৯ বার পঠিত

 

গ্রাম বাংলা ২৪ ডেস্ক রিপোর্ট ঃ

বোনারপাড়া-সান্তাহার রেললাইনের আদমদীঘি স্টেশনে ঢাকাগামী আন্তঃনগর রংপুর এক্সপ্রেস ৭৭২ নম্বর ট্রেনের দুইটি বগি  লাইনচ্যুত হয়েছে। ৫ ঘন্টার পর লাইনচ্যুত দুইটি বগি রেখেই ট্রেনটি ঢাকার উদ্যোশ্যে রওয়ানা দেয়। তবে কোন যাত্রী হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। গত শনিবার (২৮জুন) দিবাগত রাত ২টা ৩০ মিনিটে আদমদীঘি রেলওয়ে স্টেশনের ১ নম্বর রেললাইনের ৯নং পয়েন্টের নিকট এ দুর্ঘটনা ঘটে। পরে ভোর ৫টা ৪০ মিনিটে লাইচ্যুত দুটি বগি রেখে রংপুর এক্সপ্রেস ট্রেন ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।
আদমদীঘি রেলওয়ে স্টেশনের কর্তব্যরত সহকারি স্টেশন মাস্টার জাহাঙ্গীর আলম জানান, গত শনিবার রাতে রংপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্ত:নগর ট্রেনটি আদমদীঘি রেলওয়ে স্টেশন রাত ২টা ৩০ অতিক্রম করার সময় ৯নং পয়েন্ট পার হওয়ার পরপর দুটি বগি (কোচের) বেলিপ্লেট ভেঙ্গে যাওয়ায় দুটি কোচের চাকা লাইনচ্যুত হয়। ফলে রংপুর এক্সপ্রেসসহ কোন ট্রেন যাতাযাত করতে পারেনি। সকল ট্রেন যোগাযোগ বন্ধ ছিল। রিলিফ ট্রেন আসার পর লাইচ্যুত হওয়া কোচ বা দুটি বগি ট্রেন থেকে সরিয়ে রেখে বিকল্প লুফ রেললাইন ব্যবহার করে ভোর ৫টা ৪০ মিনিটে আদমদীঘি স্টেশন থেকে অপর বগি নিয়ে ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। এসময় পর্যন্ত অপর ট্রেন চলাচল বন্ধ ছিল। বেলা ১১টা এ সংবাদ লেখা পর্যন্ত দুর্ঘটনার কবলিত লাইনচ্যুত দুটি বগি উদ্ধার কাজ চলছে। বগুড়ার উর্দ্ধতন সহকারি প্রকৌশলী আফজাল হোসেন বলেন, পরদিন রোববার সকাল ৯টা থেকে অপর আন্ত:নগর ও লোকাল সহ চারটি ট্রেন গুলো লুফলাইন বা বিকল্প ২নং রেললাইন ব্যবহার করে ট্রেন চলাচল স্বাভাবিক শুরু করা হয়। তবে কি কারনে কোচের বেলিপ্লেট ভেঙ্গে গেছে সে বিষয়ে তদন্ত টিম কিছু জানাতে পারেনি ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর