1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

আদমদীঘিতে প্রাইভেট কারের ধাক্কায় ৩বছরের শিশুর মৃত্যু

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : রবিবার, ১৫ জুন, ২০২৫
  • ৫৯ বার পঠিত

 

গ্রামবাংলা নিউজ ডেক্স :

বগুড়ার আদমদীঘিতে একটি প্রাইভেট কারের ধাক্কায় তিন বছর বয়সী রাবেয়া নামের এক শিশুর মৃত্যু হয়েছে। গত শনিবার বিকেলে নওগাঁ-বগুড়া মহাসড়কের আদমদীঘি উপজেলার বশিপুর ঈদগাহ মাঠের সামনে প্রাইভেট কার নিয়ন্ত্রনণ হারিয়ে ধাক্কা দিলে এই ঘটনা ঘটে। মৃত রাবেয়া খাতুন নওগাঁ জেলার আত্রাই উপজেলার মালঞ্চা গ্রামের প্রবাসী এনামুল হকের মেয়ে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গত শনিবার বিকেল ৫টার দিকে নওগাঁ-বগুড়া মহাসড়কের আদমদীঘি উপজেলার বশিপুর ঈদগাহ মাঠের সামনে সড়কের পাশে শিশু রাবেয়াকে নিয়ে তার মা পান্না বেগম ঢাকা যাওয়ার উদ্দেশ্যে বাসের জন্য অপেক্ষা করছিলেন। এসময় ঢাকাগামী দ্রুতগতির একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে তাদেরকে লক্ষ্য করে ধাক্কা দিয়ে বৈদ্যুতিক খুঁটিতে আটকে যায়। এতে ঘটনাস্থলেই শিশু রাবেয়াসহ তিন জন গুরুতর আহত হয়। এসময় স্থানীয়রা ঘটনাস্থল থেকে প্রাইভেট কার চালকসহ গাড়িটি আটক করে পুলিশে খবর দেয় এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিতসক রাবেয়া নামের ওই শিশুকে মৃত ঘোষনা করেন। পুলিশ খবর পেয়ে দুর্ঘটনা কবলিত দুমড়ে-মুচকে যাওয়া কারগাড়ি ও চালক মাহবুবুর রহমানকে থানা হেফাজতে নেয়। এঘটনায় নিহত রাবেয়ার মামা সুলতান মন্ডল বাদি হয়ে নওগাঁর মান্দা উপজেলার চকানু গ্রামের আফাজ উদ্দিনের ছেলে প্রাইভেট কার চালক মাহবুবুর রহমান (৪৫) কে আসামী করে ওই দিন রাতেই আদমদীঘি থানায় একটি মামলা দায়ের করেন।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রাইভেট কার চালক মাহবুবুর রহমানকে আজ রবিবার সকালে বগুড়া আদালতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর