1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

আদমদীঘিতে পোল্ট্রি ফার্মে ঢুকে পদদলিত করে মারা হয়েছে মুরগীর বাচ্চা

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : বুধবার, ৭ মে, ২০২৫
  • ১২১ বার পঠিত

 

আদমদীঘি প্রতিনিধি :

বগুড়ার আদমদীঘিতে একটি পোল্ট্রি ফার্মে ঢুকে ১৫ দিন বয়সের এক হাজারের অধিক সোনালী মুরগীর বাচ্চা মেরে ফেলেছে দুর্বৃত্তরা। গত মঙ্গলবার (৬ মে) দিবাগত রাতে আদমদীঘি উপজেলার নসরতপুর কলেজপাড়া পান্না পোল্ট্রি ফার্মে এ ঘটনা ঘটে।

আদমদীঘি উপজেলার নসরতপুর কলেজপাড়ার পান্না পোণ্ট্রি ফার্মের স্বত্বাধিকারি হারুনুর রশিদ জানান, তার বাড়ির পাশে পান্না পোল্ট্রি নামক একটি মুরগী ফার্ম রয়েছে। ওই ফার্মে দীর্ঘদিন ধরেই সোনালী জাতের মুরগী বাচ্চা কিনে নিয়ে লালন পালন করে বাজারজাত করে আসছেন। বর্তমানে ফার্মে এক হাজারের অধিক সোনালী সুপার জাতের মুরগী বাচ্চা রয়েছে। যাদের বয়স হয়েছিল মাত্র ১৫ দিন। গত মঙ্গলবার সন্ধ্যার পর মুরগি বাচ্চাদের খাবার দিয়ে ফার্মের দরজা বন্ধ করে বাসায় যাই। রাত আনুমানিক সাড়ে ১১ টায় দিকে তার কেয়ারটেকার হাসান আলী ফার্মে মুরগি বাচ্চাদের খাবার দিতে গেয়ে দেখেন দুর্বৃত্তরা ফার্মের বেড়া কেটে ঘরের ভিতরে ঢুকে মাত্র ১৫ দিন বয়সের এক হাজারের অধিক সোনালী জাতের মুরগির বাচ্চা পদদলিত করে মেরে ফেলেছে। যার ক্ষতির পরিমান প্রায় ৫ লক্ষাধিক টাকা বলে তিনি দাবী করেন। এ ঘটনায় হারনুর রশিদের স্ত্রী শবনম মোস্তারি বাদি হয়ে আদমদীঘি থানায় তিনজনের নামে একটি লিখিত অভিযোগ করেছেন।

আদমদীঘি থানার উপ পরিদর্শক আমিরুল ইসলাম অভিযোগ পাওয়া নিশ্চিত করে জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহন করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর