1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

আদমদীঘিতে নেশার ট্যাবলেটসহ দুইজন গ্রেপ্তার

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
  • ২২৫ বার পঠিত

 

গ্রাম বাংলা ২৪ ডেস্ক রিপোর্টার:

বগুড়ার আদমদীঘিতে নেশার ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গত রোববার (২০ এপ্রিল) বিকেলে আদমদীঘি উপজেলার সাওইলগামী রাস্তায় বিক্রির সময় ২০পিস ট্যাপেন্টাডলসহ তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো, জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার পুন্ডুরিয়া গ্রামের মৃত জহুরুল ইসলামের ছেলে আরিফুল ইসলাম (৩৫) ও একই গ্রামের মোহাম্মাদ আলীর ছেলে উজ্জল হোসেন (৪৫)।

পুলিশ জানায়, গত রোববার বিকেলে আদমদীঘির নশরতপুর ইউপির মুরইল বাজার হতে সাওইলগামী রাস্তার পাশে জনৈক ফিরোজ হোসেনের ঝুট কাপড়ের দোকানের সামনে মাদক দ্রব্য বিক্রি করা হচ্ছে। এমন সংবাদের ভিক্ততে আদমদীঘি থানার উপ-পরিদর্শক (এসআই) আরাফাত রহমান সঙ্গীয় ফোর্সসহ উল্লেখিত স্থানে অভিযান চালিয়ে আরিফুল ইসলাম ও উজ্জল হোসেনকে আটক করে তাদের নিকট হতে ১০পিস করে মোট ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধারসহ তাদেরকে গ্রেপ্তার করেন।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান জানান, গতকাল সোমবার গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদক মামলা রুজু করে দুপুরে আদালতে পাঠানো হয়েছে।#

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর