1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

আদমদীঘিতে নাশকতা মামলায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫
  • ১৮৯ বার পঠিত

 

গ্রাম বাংলা ২৪ ডেস্ক রিপোর্টার:

বগুড়ার আদমদীঘিতে বিএনপি অফিসে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগ সংক্রান্ত নাশকতা মামলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ নেতা তোহাবিন আলম তোহা (২৫) কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গত শুক্রবার (২৫ এপ্রিল) রাতে আদমদীঘির কোমারপুর চার মাথা বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত তোহাবিন আলম আদমদীঘি উপজেলার কোমারপুর বড়দীঘি গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে। সে আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম ইউপির ৭নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক বলে জানা গেছে।

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৪ আগষ্ট বেলা ১১টায় আদমদীঘিতে বৈষম্যবিরোধী শান্তিপুর্ন ছাত্র আন্দোলনকে ঠেকাবার জন্য আওয়ামীলীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ককটেল, পেট্রোল, শাবল ও লাঠি সোডাসহ ধারালো অস্ত্রে সজ্জিত হয়ে উস্কানিমুলক স্লোগান দিয়ে বগুড়ার আদমদীঘি উপজেলার সদরে বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত বিএনপি অফিসের সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতংক সৃষ্টি করে। এরপর হামলাকারিরা বিএনপি অফিসে প্রবেশ করে দরজা জানালা ভাংচুর, চেয়ার, কাঠের আলমারী, ফ্যানসহ অন্যান্য আসবাবপত্র ও শহীদ জিয়াউর রহমান, বেগম খালেদা জিলা ও তারেক রহমানের ছবি ঘর থেকে বের করে তাতে পেট্রোল ঢেলে অগ্নিগ্নসংযোগ করে। এ ঘটনায় গত ২৫ আগষ্ট রাতে আদমদীঘি থানায় ১২৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ২৫০জনের নামে নাশকতার একটি মামলা হয়।

এ মামলায় সন্ধিহান আসামী হিসাবে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ নেতা তোহাবিন আলম তোহাকে গ্রেপ্তার করা হয় বলে মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) তরিকুল ইসলাম জানান।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান জানান, গ্রেপ্তারকৃত তোহাবিন আলমকে গতকাল শনিবার সকালে আদালতে পাঠানো হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর