1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

আদমদীঘিতে নাশকতা মামলায় নিষিদ্ধ কলেজ ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ২

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : শনিবার, ২৪ মে, ২০২৫
  • ১০৩ বার পঠিত

আদমদীঘি  প্রতিনিধি :

বগুড়ার আদমদীঘিতে বিএনপি অফিসে হামলা, ভাঙচুর সংক্রান্ত নাশকতা মামলায় নিষিদ্ধ ঘোষিত কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিঠু আলী ও ওয়ার্ড আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার (২৩ মে) রাতে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো, আদমদীঘি উপজেলার ডহরপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে রহিম উদ্দিন ডিগ্রি কলেজের নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিঠু আলী (২৬) ও কায়েতপাড়া গ্রামের মৃত রহিম সরদারের ছেলে সান্তাহার ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন (৬০)।
পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, বিগত ২০২৪ সালের ৪ আগষ্ট আদমদীঘিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে ঠেকাবার জন্য আওয়ামীলীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মি ককটেল, পেট্রোল সাবল ও লাঠি সোটা সহ ধারালো অস্ত্রে সজ্জিত দলবদ্ধ হয়ে আদমদীঘি সদরে বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত বিএনপির অফিসের সামনে ককটেল নিক্ষেপ ও বিস্ফোরণ ঘটিয়ে বিএনপি অফিসে ঢুকে দরজা জানালা ভাংচুর, চেয়ার, আলমারী, ফ্যানসহ অন্যান্য আসবাবপত্র, শহীদ জিয়াউর রহমান, বেগম খালেদা জিলা ও তারেক রহমানের ছবিতে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ করে। এ ঘটনায় ২০২৪ সালের ২৫ আগষ্ট আওয়ামীলীগের ১২৫ জন নেতা-কর্মীদের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরো ২৫০জনের নামে বিশেষ ক্ষমতা আইন তৎসহ বিস্ফোরক উপাদানবলী আইনে একটি মামলা দায়ের হয়। এ মামলায় শুক্রবার রাতে নিষিদ্ধ ঘোষিত কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিঠু আলী ও ওয়ার্ড আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেনকে গ্রেপ্তার করা হয়।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান জানান, গ্রেপ্তারকৃতদের আজ শনিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর