1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

আদমদীঘিতে জব্দ করা সার নিলামে ৮লাখ ৬৬হাজার ৮৩৫ টাকায় বিক্রি

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
  • ১৮৬ বার পঠিত

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি :

বগুড়ার আদমদীঘিতে পাচারের উদ্যেশে নিয়মবহিভুত ভাবে
অতিরিক্ত সার গুদামে মজুত রাখায় জব্দ করা আরো ৮২৫ বস্তা বিভিন্ন সার প্রকাশ্যে নিলামে বিক্রি
করা হয়েছে। গতকাল বুধবার (২৭ আগষ্ট) বেলা সাড়ে ১১ টায় আদমদীঘি উপজেলার মুরইল বাজারের
রাফি ট্রেডার্স নামের গুদামের সামনে নির্বাহি ম্যাজিষ্ট্রেট মাহমুদা সুলতানার উপস্থিতিতে
নিলামে ৮ লাখ ৬৬ হাজার ৮৩৫ টাকায় বিক্রি দেয়া হয়েছে।
জানাযায়, আদমদীঘি উপজেলার মুরইল বাজারে অবস্থিত মেসার্স রাফি ট্রেডার্স নামের এক
খুচরা সার বিক্রেতার ডিলারের গুদামে সরকারি নিয়মবহিভুত ভাবে অতিরিক্ত সার মজুত ও সেখান
থেকে রাসায়নিক সার পাচার করা হচ্ছে। এমন সংবাদের ভিক্তিতে গত মঙ্গলবার বিকেলে উপজেলা
নির্বাহি অফিসার ও নির্বাহি ম্যাজিষ্ট্রেট নিশাত আনজুম অনন্যার নেতৃত্বে ভ্রাম্যমান
আদালত টিম ওই গুদামে অভিযান চালিয়ে পাচারের উদ্যেশে ট্রাকে বোঝাই করা ২৪৫ বস্তা পটাশ
সার জব্দ ও গুদামে নিয়মবহিভুত রাখা অতিরিক্ত ৮২৫ বস্তা বিভিন্ন জাতের সার মজুত রাখা ধরা পড়ে।
এমসয় ভ্রাম্যমান ৮২৫ বস্তা সারসহ গুদাম সিলগালা ও খুচরা সার ডিলার রাফি ট্রেডার্স-এর
মালিক আশরাফ হাজির ৩০ হাজার টাকা জরিমানা করেন। এছাড়া ওই দিন পাচারের উদ্যোশে ট্রাক
বোঝাই ২৪৫ বস্তা পটাশ সার প্রকাশ্যে নিলামে ২লাখ ৪১ হাজার ৩২৫ টাকা বিক্রি দেন। অবশিষ্ট
গুদামে সিরগালা করা ৮২৫ বস্তা সার গতকাল বুধবার বেলা সাড়ে ১১ টায় মুরইল বাজারে নির্বাহি
ম্যাজিষ্ট্রেট মাহমুদা সুলতানার উপস্থিতিেিত গুদাম ঘরের সামনেজব্দ করা ৮২৫ বস্তা সার
প্রকাশ্যে নিলামে তিন ব্যক্তির নিকট ৮ লাখ ৬৬ হাজার ৮৩৫ টাকায় বিক্রি দেয়া হয় বলে আদমদীঘি
উপজেলা কৃষি অফিসার রবিউল ইসলাম জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর