1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

আদমদীঘিতে চারটি চোরাই গরু উদ্ধার গ্রেপ্তার ২

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২৩ বার পঠিত

গ্রামবাংলা নিউজ ডেক্স :

বগুড়ার আদমদীঘিতে চারটি চোরাই গরুসহ দুইজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গত রোববার (৩১ আগষ্ট) দিবাগত  রাতে আদমদীঘি উপজেলার নসরতপুর ইউপির বিনাহালি গ্রাম থেকে তাদের গ্রেপ্তার ও চোরাই গরু উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো, আদমদীঘি উপজেলার বিনাহালি আকন্দপাড়ার হাসান কাজীর ছেলে হারুনুর রশিদ ওরফে হারুন (৫৫) ও একই গ্রামের শমসের আলী আকন্দের ছেলে ইদ্রিস আলী (৪৬)।
পুলিশ জানায়, গত রোববার দিবাগত রাতে আদমদীঘি থানার উপ-পরিদর্শক ফোর্সসহ মাদকদ্রব্য উদ্ধার, গ্রেফতারী পরোয়ানা তামিল ও অবৈধ অস্ত্র উদ্ধার পরিচালনা কালে আদমদীঘি উপজেলার বিনাহালি গ্রামে চোরাই গরু বিক্রি করা হচ্ছে। এমন গোপন সংবাদের ভিক্তিতে রাত ১২ টার দিকে বিনাহালি গ্রামে অভিযান চালিয়ে গ্রেপ্তারকৃত হারুনুর রশিদ হারুনের বাড়ির গোয়াল ঘর থেকে দুইটি চোরাই গরু উদ্ধার করেন। এরপর গ্রেপ্তারকৃত দুই জনের দেয়া তথ্যনুসারে পলাতক আসামী ইছাহাক আলী ওরফে ইচনের বাড়ির গোয়াল ঘর থেকে অপর আরো দুটি চোরাই গরুসহ মোট চারটি গরু উদ্ধার করা হয়।
এ বিষয়ে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান বলেন, এ ঘটনায় চারজনের বিরুদ্ধে মামলা রুজু করে  সোমবার দুপুরে গ্রেপ্তারকৃত দুই আসামীকে আদালতে পাঠানো হয়েছে। চোরাই গরুর মালিক এখনও শনাক্ত হয়নি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর