1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

আদমদীঘিতে একাধিক মাদক মামলার আসামিসহ দুইজন গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : রবিবার, ১৬ মার্চ, ২০২৫
  • ২৬৫ বার পঠিত

 

 

গ্রাম বাংলা ডেস্ক ঃ

বগুড়ার আদমদীঘিতে একাধিক মাদক মামলার পলাতক আসামীসহ দুই মাদক কারবারিকে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার (১৫ মার্চ) রাতে উপজেলার হবিরমোড় নামক স্থানে বিক্রির সময় ১০০পিস ইয়াবাসহ তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো, জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার ভাটকুড়ি গ্রামের মৃত ফজলুল হকের ছেলে ঈদুল হোসেন (৩৫) ও একই গ্রামের মৃত আফজাল হোসেনের ছেলে আসাদুজ্জামান রুপক (৩২)। রুপকের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে।
পুলিশ জানায়, গত শনিবার রাত আড়াইটার দিকে নওগাঁ-বগুড়া মহাসড়কের আদমদীঘি উপজেলার সান্তাহার হবিরমোড় নামক স্থানে মাদকদ্রব্য বিক্রি করা হচ্ছে। এমন গোপন সংবাদের ভিক্ততে ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) বকুল হোসেন সঙ্গীয় ফোর্সসহ উল্লেখিত স্থানে অভিযান চালিয়ে ঈদুল হোসেন ও আসাদুজ্জামান রুপক হোসেনকে আটক করে তাদের পরিহিত প্যান্টের পকেটের ভিতর থেকে ৫০ পিস করে ১০০পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ তাদেরকে গ্রেপ্তার করা হয়।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে গতকাল রোববার দুপুরে আদালতে পাঠানো হয়েছে। এর মধ্যে আসাদাজ্জামান রুপকের বিরুদ্ধে আক্কেলপুর ও আদমদীঘি থানায় মাদকের একাধিক মামলা রয়েছে। সে পলাতক ছিল।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর