1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

আত্রাইয়ে ভটভটি উল্টে নিহত ১ আহত ২

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ মে, ২০২৫
  • ৬৭ বার পঠিত



নিজস্ব প্রতিবেদক:
নওগাঁর আত্রাইয়ে ভটভটি উল্টে শিমুল (২১) নামে একজন মারা যাওয়ার খবর পাওয়া গেছে। শিমুল রাণীনগর উপজেলার দুর্গাপুর গ্রামের আব্দুল বারিকের ছেলে। এছাড়া একই উপজেলার পিরেরা গ্রামের বেলাল হোসেন ও ইয়ামিন হোসেন নামে দু’জন আহত হয়েছেন। আহতরা আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্রেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

আত্রাই থানা ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ৬ মে মঙ্গলবার দুপুর আনুমানিক দেরটায় আত্রাই থেকে রাণীনগরের দিকে ধানের গুড়া বোঝাই একটি ভটভটিটি যাচ্ছিল। গাড়ীটি নওগাঁ-নাটোর মহাসড়কের ভরতেঁতুলিয়া সেতুর নিকটে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই শিমুল নামে একজন মারা যান এবং বেলাল ও ইয়ামিন আহত হন। প্রত্যক্ষদর্শীরা আহত বেলাল ও ইয়ামিনকে উদ্ধার করে আত্রাই হাসপাতালে ভর্তি করেন।

আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) সাহাবুদ্দীন বলেন, খবর পেয়ে সাব-ইনেস্পেক্টর ওবাইদুল করিমসহ কয়েকজন সিপাইকে পাঠিয়েছিলাম। তাদের এবং প্রত্যক্ষদর্শীদের দেওয়া তথ্য মতে গাড়ীর নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে গিয়ে শিমুল নামে একজন মারা যান। বেলাল ও ইয়ামিন নামে আহত দু’জন হাসপাতালে ভর্তি আছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর