1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

অবৈধভাবে মজুদ করা ৬২০০ লিটার ডিজেল জব্দ এবং ২ ব্যবসায়ী গ্রেপ্তার

দৈনিক গ্রামবাংলা ২৪ ডেস্ক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
  • ২১৩ বার পঠিত

রিপন হোসেন,
প্রতিনিধি, মান্দা (নওগাঁ)

নওগাঁর মান্দা উপজেলায় কৃত্রিম সংকট সৃষ্টি করে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে অবৈধভাবে তেল মজুদের অভিযোগে এক অসাধু তেল ব্যবসায়ীসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় বিপুল পরিমাণ ডিজেল জব্দ করা হয়।

মঙ্গলবার (২৮ এপ্রিল) গভীর রাতে উপজেলার ভালাইন ইউনিয়নের বৈদ্যপুর বাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন—চকভবানী গ্রামের ব্যবসায়ী এরশাদ আলী (৪০) এবং সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার শাকতোলা এলাকার আনোয়ার হোসেন (৩৬)।

পুলিশ জানায়, একটি তেলবাহী লরি থেকে গভীর রাতে ডিজেল নামিয়ে অবৈধভাবে গুদামজাত করার সময় তাদের হাতেনাতে আটক করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে একটি লরি, পাঁচটি ব্যারেলে সংরক্ষিত প্রায় ৬ হাজার ২০০ লিটার ডিজেল এবং নগদ ৫৫ হাজার টাকা জব্দ করা হয়।
তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে লরির চালক আজমত আলী (৫৪) ও তার সহযোগী তারেক রহমান (২৩) পালিয়ে যায়। তাদের বাড়িও সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় বলে জানা গেছে।

আটক আনোয়ার হোসেন প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান, তিনি সিরাজগঞ্জ ডিপো থেকে প্রায় ৮ হাজার লিটার তেল নিয়ে এসেছিলেন। এর মধ্যে পাঁচ ব্যারেল তেল বিক্রির সময় পুলিশ অভিযান চালায়।

এ বিষয়ে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম বলেন, “আমরা ৬২০০ লিটার তেল জব্দ করেছি। অবশিষ্ট তেল অন্যত্র বিক্রি করা হয়ে থাকতে পারে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে এবং পলাতকদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর