1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

বাগমারায় অবৈধভাবে অকটেন মজুদ: ড্রাইভারকে জরিমানা

বাগমারা (রাজশাহী) প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ১১৭ বার পঠিত
বাগমারা (রাজশাহী) প্রতিনিধি: 
রাজশাহীর বাগমারা উপজেলার ভবানীগঞ্জ বাজার এলাকায় অবৈধভাবে অকটেন মজুদের দায়ে এক মাইক্রোবাস চালককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (০৭ এপ্রিল ২০২৬) স্থানীয় সেবাগ্রহীতার অভিযোগের ভিত্তিতে লাল্টু (৪২) নামের এক মাইক্রো ড্রাইভারকে আটক করে বাগমারা থানা পুলিশ। এ সময় তার কাছ থেকে অনুমোদনহীনভাবে মজুদ রাখা ২৬ লিটার অকটেন উদ্ধার করা হয়।
পরবর্তীতে অভিযুক্ত ব্যক্তি তার অপরাধ স্বীকার করায় বাগমারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম ভূঞা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে ৩,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।
এছাড়া জব্দকৃত ২৬ লিটার অকটেন সরকার নির্ধারিত মূল্যে উপস্থিত সেবাগ্রহীতাদের কাছে বিক্রি করে দেওয়া হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় এ মামলা পরিচালনা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম ভূঞা বলেন, “জ্বালানি তেল নিয়ে কোনো ধরনের অবৈধ মজুদ, কৃত্রিম সংকট সৃষ্টি কিংবা অতিরিক্ত দামে বিক্রির চেষ্টা সহ্য করা হবে না। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। কেউ আইন অমান্য করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।”
তিনি আরও বলেন, “সাধারণ ভোক্তাদের স্বার্থ রক্ষায় প্রশাসন সবসময় সজাগ রয়েছে। কোনো অনিয়ম চোখে পড়লে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে সকলকে আহ্বান জানানো হচ্ছে।”
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর