1. admin@dailygrambangla24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালি বাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগ ‎লালমনিরহাটে ​চলতি মাসেই উন্মুক্ত হচ্ছে নতুন রূপের নাগরিক সেবাকেন্দ্র ইউপি পরিষদ গুলো খালেদা জিয়ার হাত ধরেই দেশের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন হয়েছে—–ত্রাণমন্ত্রী দুলু ‎ ‎লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, রণক্ষেত্র ফলিমারী, এসপিসহ আহত ১৬, ওসি ক্লোজড, আটক ২ ‎ বাগমারায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হলেন আব্দুস সোবহান ‎লালমনিরহাট চেম্বারেের নির্বাচনে সভাপতি পদে সেলিম সবুজের জয় ‎ বাগমারায় শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে এমপি ডা. আব্দুল বারী ‎প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে লালমনিরহাটে ব্র্যাকের অনন্য উদ্যোগ, ৪৩ পরিবারের মাঝে হাঁসের বাচ্চা বিতরণ ‎

অনুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ ও নারী ঘটিত ঘটনায় সান্তাহার এলএসডি ভারপ্রাপ্ত কর্মকর্তা সাময়িক বরখাস্ত

গ্রাম বাংলা ২৪ নিউজ ডেস্ক:
  • প্রকাশের সময় : রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫
  • ১৩৩ বার পঠিত

 

গ্রাম বাংলা ২৪ ডেস্ক রিপোর্টা:

আদমদীঘি উপজেলার অধিনে সান্তাহার এলএসডি ভারপ্রাপ্ত কর্মকর্তা ইউসুফ আলীর বিরুদ্ধে অনুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ ও নারী ঘটিত ঘটনায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গত বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বগুড়া জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসের ২১ নম্বর স্বারকে সরকারি কর্মচারী (শৃংখলা ও আপীল) বিধিমালা ২০১৮ এর ৩ (খ) (গ) এবং ১২ (১) বিধি মোতাবেক সাময়িক বরখাস্ত যোগ্য হওয়ায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়।

রাজশাহী বিভাগীয় আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ের আদেশ পত্র সুত্রে জানা যায়, বগুড়া জেলার আদমদীঘি উপজেলা খাদ্য নিয়ন্তকের অধীনে সান্তাহার এলএসডি খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইউসুফ আলী সম্প্রতি অনুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ করতঃ জয়পুরহাট এলাকায় নারী ঘটিত ঘটনায় জড়িত থাকায় স্থানীয় জনতা তাকে আটক করেছিলেন। এমন অভিযোগের প্রেক্ষিতে সান্তাহার এলএসডি খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইউসুফ আলীর বিরুদ্ধে অনুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ ও নারী ঘটিত ঘটনা যা অসদাচরণ এবং পলায়নের সামিল হেতু তাকে উল্লেখিত স্বারকে সাময়িক বরখাস্ত করা হয়।

এ ব্যাপারে সান্তাহার এলএসডি খাদ্য গুদাম কর্মকর্তা ইউসুফ আলী অনুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ স্বীকার করলেও নারী ঘটিত ঘটনা এড়িয়ে বলেন, সাময়িক বরখাস্তের পত্র এখনও পাইনি। আদমদীঘি উপজেলা খাদ্য নিয়ন্ত্রক গোলাম রব্বানী বিনা অনুমতিতে অফিস ত্যাগ ও নারী ঘটিত ঘটনায় তাকে বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর