গ্রামবাংলা ডেক্স:
রবিবার বিকেলে কাহালু থানার অফিসার ইনচার্জ নিতাই চন্দ্র সরকার এ-র নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ
বিকেল ০৫.০০ ঘটিকায় কাহালু থানাধীন ০২ নং কালাই ইউনিয়নের অন্তর্গত তিনদিঘী বাজারের পিছন থেকে টাকার বিনিময়ে তাস দিয়ে জুয়া খেলা অবস্থায় সাতজন জুয়ারী কে গ্রেফতার করে কাহালু থানার পুলিশ। এদের কাছে থেকে নগদ ৭১০০ ( সাত হাজার একশত) টাকা, তাসের বান্ডিল,ম্যাচ সিগারেট সামগ্রী উদ্ধার করে। গ্রেফতারকৃত আসামি আসামি মোঃ আব্দুর রাজ্জাক(৫৫)পিতাঃ মৃতঃ আবুল সরদার, মোঃ শহিদুল ইসলাম(৫৫)পিতাঃমৃতঃ মমতাজ উদ্দিন, মোঃ আনোয়ার হোসেন(৪৫)পিতাঃ মোঃ মজিবর রহমান ত্রয়ের সাং- বড় ভাদাহার,মোঃ আলী হাসান ভুট্টু(৪৫)পিতাঃ মোঃ বসারত আলি, সাং- পিলকুঞ্জ ফকিরপাড়া, মোঃ আইনুদ্দিন(৫০)পিতাঃ মৃতঃ জাফর, সাং- ভাদাহার নয়াপাড়া, সকলের থানাঃ কাহালু মোঃ ফরিদ হোসেন প্রাং(৪৫)পিতাঃ মৃতঃ মইনুদ্দিন প্রাং মোঃ সাইফুল ইসলাম(৪৭) পিতাঃ মৃতঃ মিরাজ সোনার,
উভয়ের সাং- খেঁওনী বীন্নাচাপর, উভয়ের থানাঃ শিবগঞ্জ,
সর্ব জেলাঃ বগুড়াদের গ্রেফতার করেছেন।
এ সংক্রান্তে জুয়া আইনে একটি মামলা প্রক্রিয়াধীন আছে বলে থানা পুলিশ কতৃক জানা যায়।