রিমন মাহমুদ:
তাহ্ফিজুল কুরআন ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদ্রাসার উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত। হাট গাঙ্গোপাড়ায় অবস্থিত তাহ্ফিজুল কুরআন ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদ্রাসার দ্বিতীয় বর্ষে পদার্পণ উপলক্ষে মাদ্রাসার সামগ্রিক উন্নয়ন ও শিক্ষার মান বৃদ্ধির লক্ষ্যে এক বর্ণাঢ্য ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২০২৪ সালে প্রতিষ্ঠিত এই মাদ্রাসাটি স্বল্প সময়েই অত্র এলাকায় শিক্ষার প্রসারে বিশেষ ভূমিকা রাখছে। মাদ্রাসা কর্তৃপক্ষ জানায়, বর্তমানে এখানে নার্সারি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে। সাধারণ শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের যাবতীয় ইসলামিক শিক্ষা প্রদান করা হয়।
প্রতিষ্ঠানটিতে আবাসিক ও অনাবাসিক ডে-কেয়ার সুবিধার পাশাপাশি নিরাপত্তার স্বার্থে পুরো ক্যাম্পাস সিসিটিভি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত।
এবারের ইফতার মাহফিলে মাদ্রাসার ছাত্র-ছাত্রী, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিসহ প্রায় ৪০০ জন অংশগ্রহণ করেন। মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক হাফেজ ক্বারী তাওহিদুল ইসলাম মুনিম অনুষ্ঠানে উপস্থিত সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি জানান, পবিত্র মাহে রমজান উপলক্ষে আগামী ২৭শে রমজান পর্যন্ত মাদ্রাসার ভর্তি ও অন্যান্য কার্যক্রমে বিশেষ ছাড়ের সুযোগ থাকবে।
অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষকবৃন্দ, পরিচালনা কমিটির সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সর্বশেষে মাদ্রাসার উত্তরোত্তর উন্নতি, সমৃদ্ধি এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।