
হীরা মানিক, সারিয়াকান্দি বগুড়া প্রতিনিধিঃ
বগুড়ার সারিয়াকান্দিতে নাতির প্রতিপক্ষের মারধর থেকে রক্ষা করতে গিয়ে হামলাকারীদের আঘাতে প্রাণ হারালেন এক বৃদ্ধ। মর্মান্তিক এ ঘটনাটি ঘটেছে ২২শে ফেব্রুয়ারি সারিয়াকান্দি উপজেলার বয়ড়াকান্দি গ্রামে।
নিহত ব্যক্তি আব্দুস সাত্তার (নয়া মিয়া আকন্দ) (৭৫)। তিনি ওই এলাকার স্থায়ী বাসিন্দা। পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব বিরোধের জেরে একই গ্রামের প্রতিপক্ষের ও তাদের দীর্ঘদিনের দ্বন্দ্ব চলছিল।
একপর্যায়ে প্রতিপক্ষের লোকজন নিরব (১৪)-কে মারধর শুরু করলে তাকে রক্ষা করতে এগিয়ে যান তার দাদা নয়া মিয়া আকন্দ । এ সময় হামলাকারীরা তাকে এলোপাতাড়ি মারধর করে প্রানে শেষ করে দেয়।
এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে সারিয়াকান্দি থানার অফিসার ইন চার্জ জানান, “ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।”
মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে । এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ জানিয়েছে।