
এম কে হীরা মানিক সারিয়াকান্দি উপজেলা প্রতিনিধি:
বগুড়ার সারিয়াকান্দিতে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ীসহ দুই জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
শুক্রবার (২৬ ডিসেম্বর) দিবাগত রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২১ পিস নেশা জাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী ওবাইদুল ইসলাম শাকিল ও নিয়মিত মামলার আসামী সাবু প্রামানিক কে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের শনিবার সকালে জেলা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান।