
এম কে হীরা মানিক, সারিয়াকান্দি (বগুড়া)প্রতিনিধিঃ
বগুড়ার সারিয়াকান্দি উপজেলার চালুয়াবাড়ি ও কাজলা ইউনিয়নে সােমবার
(৭ জুলাই) দিনব্যাপী গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন, জেলা বিএনপি'র সিনিয়র সহ-সভাপতি একেএম আহসানুল তৈয়ব জাকির। এছাড়াও নদী ভাঙন এলাকা পরিদর্শন করেন তিনি।
এতে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির উপদেষ্টা নুরুল ইসলাম বাদশা, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি কাজী জাকির হােসেন বাবলু, লিটন সরকার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আতাউর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ফুল, সাংগঠনিক সম্পাদক শ্যামল মাহমুদ, বিএনপিনেতা মোস্তাফিজার রহমান বকুল, যুবদল নেতা মােস্তফা মামুন, রেজাউল করিম কমল, রুবেল সরকার প্রমুখ।