এম কে হীরা মানিক সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি :
বগুড়ার সারিয়াকান্দিতে ১২ আগস্ট- ২০২২ ইং, মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র এবং দেশনায়ক জনাব তারেক রহমানের স্নেহের ছোট ভাই মরহুম আরাফাত রহমান কোকো'র ৫৬ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে,আরাফাত রহমান কোকোর এই ৫৬ তম জন্মদিন উপলক্ষে সারিয়াকান্দি উপজেলা আরাফাত রহমান কোকো স্মৃতি পরিষদ আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় ।
বাংলাদেশের ক্রীড়াঙ্গনে যার শতাব্দীর পর শতাব্দী স্বর্ণাক্ষরে লেখা থাকবে তিনি হলেন মরহুম আরাফাত রহমান কোকো, সারিয়াকান্দি উপজেলা বিএনপির সভাপতি অ্যাডঃ নুর এ আজম বাবুর সভাপতিত্বে যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের সকলের উপস্থিতিতে আলোচনা সভা দোয়া মাহফিল ও কেক কেটে এই অনুষ্ঠান সম্পন্ন হয়েছে ।