গ্রামবাংলা নিউজ:
নওগাঁর মান্দায় চকউলী বহুমুখী হাইস্কুল অ্যান্ড কলেজের সাময়িক বরখাস্তকৃত অধ্যক্ষের বিরুদ্ধে বিধি বহির্ভূতভাবে নিয়োগ গ্রহণ, তথ্য গোপন করে এমপিওভুক্তি এবং প্রতিষ্ঠানের অর্থ আত্মসাতের অভিযোগে তদন্ত শুরু হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে গঠিত তদন্ত কমিটি আজ সকাল থেকে প্রতিষ্ঠানে উপস্থিত হয়ে সংশ্লিষ্ট কাগজপত্র যাচাই-বাছাই শুরু করে। তদন্ত কমিটি শিক্ষক, কর্মচারী ও পরিচালনা পর্ষদের সদস্যদের সঙ্গে পৃথকভাবে কথা বলেন।
অভিযোগে বলা হয়েছে, বরখাস্তকৃত অধ্যক্ষ সাহেব চাকরিতে যোগদানের সময় প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই নিয়োগ গ্রহণ করেন। পরবর্তীতে তথ্য গোপন করে এমপিওভুক্ত হন এবং দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানের বিভিন্ন খাতের অর্থ আত্মসাত করেন বলে অভিযোগ রয়েছে।
এ বিষয়ে তদন্ত কমিটির প্রধান মোঃ মকুবুলার রহমান শিক্ষা পরিদর্শক বলেন, “অভিযোগের প্রাথমিক সত্যতা যাচাইয়ের কাজ চলছে। প্রমাণ পাওয়া গেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
অন্যদিকে, সামরিক বরখাস্ত কৃত অভিযুক্ত অধ্যক্ষ মোঃ নজরুল ইসলাম তদন্ত চলাকালীন শিক্ষা প্রতিষ্ঠানে অনুপস্থিত থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি
স্থানীয় শিক্ষা সংশ্লিষ্টরা জানিয়েছেন, তদন্তের ফলাফলের ওপর ভিত্তি করে প্রতিষ্ঠানের ভাবমূর্তি পুনরুদ্ধারের পদক্ষেপ নেওয়া হবে বলে আশা করছেন তারা।