রিপন হোসেন
প্রতিনিধি , মান্দা (নওগাঁ )
নওগাঁর মান্দা উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের যশোপাড়া গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অকালপ্রয়াত জনি কবিরাজের শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘ইকরা সুন্নাহ ফাউন্ডেশন ও পাঠাগার’। সংগঠনের পক্ষ থেকে পরিবারটিকে খাদ্য সহায়তা (চাল) প্রদান করা হয়।
কিছুদিন আগে নিজ বাসগৃহে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট দুর্ঘটনায় জনি কবিরাজ মৃত্যুবরণ করেন। তার এই আকস্মিক মৃত্যুতে পরিবারটি মানসিকভাবে ভেঙে পড়ার পাশাপাশি আর্থিক সংকটে পড়ে। এই কঠিন সময়ে তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেয় ইকরা সুন্নাহ ফাউন্ডেশন।
কোষাধ্যক্ষ, একরামুল বারী (সিজার) তিনি বলেন, আমরা সাধ্যমতো চেষ্টা করছি তার অসহায় পরিবারটির পাশে থাকতে। ইকরা সুন্নাহ্ ফাউন্ডেশন ও পাঠাগার, সমাজে অবহেলিত, অসহায়, হতদরিদ্র মানুষগুলোকে সহযোগিতা প্রদান করে আসছে।
সদস্য রিপন হোসেন বলেন, সংগঠনের পক্ষ থেকে শোক প্রকাশ করেন। ফাউন্ডেশনের চেয়ারম্যানের আব্দুল মতিন মৃধা ভাই জন্য দোয়া চেয়েছেন তিনি যেন সবসময় অসহায় অবহেলিত সমাজের মানুষগুলোর পাশে দাঁড়াতে পারেন।
ইকরা সুন্নাহ ফাউন্ডেশন ও পাঠাগারের চেয়ারম্যান এবং সৌদি প্রবাসী আব্দুল মতিন মৃধা প্রবাস থেকে এক বার্তায় জানান,
মানবতার সেবা করাই আমাদের মূল লক্ষ্য। জনি কবিরাজের পরিবারের এই ক্ষতি পূরণ হওয়ার নয়, তবে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা যদি তাদের সামান্যতম উপকারে আসে।আমি প্রবাসে থেকে সমাজে অবহেলিত মানুষ গুলোর পাশে সর্বদা সহযোগিতা করে আসছি, সকলে আমার জন্য দোয়া করবেন।
যশোপাড়া গ্রামের বাসিন্দারা সংগঠনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। স্থানীয় তরিকুল ইসলাম (তুহিন) প্রতিবেশী বলেন, "একটি মধ্যবিত্ত বা নিম্নবিত্ত পরিবারে উপার্জনক্ষম ব্যক্তি মারা গেলে যে বিপর্যয় নেমে আসে, তা থেকে উত্তরণে সামাজিক সংগঠন, ইকরা সুন্নাহ্ ফাউন্ডেশন এমন এগিয়ে আসা সত্যিই প্রশংসনীয়।"
ইকরা সুন্নাহ ফাউন্ডেশন ও পাঠাগার তাদের বহুমুখী সামাজিক ও ধর্মীয় কাজের মাধ্যমে এলাকায় ইতিমধ্যে আস্থা অর্জন করেছে। জনি কবিরাজের পরিবারের প্রতি তাদের এই সহমর্মিতা মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।