
গ্রাম বাংলা নিউজ:
রাজশাহীর বাগমারায় ঐতিহ্যবাহী বাঁইগাছা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে ঈদ পুনর্মিলনী ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকাল ৮ টা হতে সারা দিন ব্যাপি নানা কর্মসূচির মধ্য দিয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানটি পরিচালনা করা হয়।
বাইগাছা উচ্চ বিদ্যালয় এর ম্যানেজিং কমিটির সম্মানিত সভাপতি, মোঃ আবুল মতিনের সভাপতিত্বে , বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুর রশিদ, এবং মোঃ এমরান আলীর সঞ্চালনায়, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড রাজশাহীর মাননীয় সচিব, প্রফেসর ডঃ শামীম আরা চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য উপস্থাপন করেছেন, একই বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ , অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ ইকরামুল হক, অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক, আশু নন্দন প্রামাণিক, অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক, কামরুজ্জামান হারুন।
এ ছাড়াও অন্যান্যদের মধ্যে স্মৃতির চরণ মুলক বক্তব্য রাখেন সাবেক শিক্ষার্থী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিষয়ের সহযোগী অধ্যাপক, ডঃ মোঃ ইসমাইল হোসেন, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক, শ্রী ব্রজেন্দ্রনাথ সাহা, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রকৌশলী মোঃ শাহাবুদ্দিন, বিশিষ্ট রাজনীতিবিদ এবং সমাজসেবক মোঃ আবুল কালাম আজাদ, অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক মোঃ নওশাদ আলী, রাজশাহী পি,এন স্কুলের ইংরেজি শিক্ষক মোহাম্মদ কাজেম উদ্দিন প্রামানিক সহ আরো অনেকে।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দের ফুলের তোড়া দিয়ে বরণ করা হয় এবং প্রত্যেকে ক্রেস্ট উপহার দেওয়া হয়।
অত্র বিদ্যালয়ের সাবেক এবং বর্তমান শিক্ষার্থীর , এলাকার সুধীবৃন্দ সহ প্রধান অতিথি, বিশেষ অতিথি, সাবেক শিক্ষক কর্মচারী মিলে প্রায় ১৫ ০০ শিক্ষক - শিক্ষার্থী এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
বেলা ০১ টায় নামাজের জন্য বিরতি দিয়ে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। বিকেল চারটায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।